জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: কলারোয়ায় আসন্ন রমজান মাস উপলক্ষে দ্রব্য মুল্য নিয়ন্ত্রণ ও খাদ্যদ্রব্যের গুণগতমান নিশ্চিতকরণের লক্ষ্যে বিজ্ঞ সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে ও উপজেলা নির্বাহী অফিসার, কলারোয়ার তত্ত¡বাধানে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সোমবার (২০মার্চ) সকালে কলারোয়া বাজারে এ অভিযান পরিচালনা করেন-সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাহমিনা সুলতানা নীলা। বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি বিক্রয়ের জন্য ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৫৩ ধারায় ১০০০ টাকা ও মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রয়ের অপরাধে শেখ সিড হাউজকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৫১ ধারায় ১০০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়াও রমজান মাসে দ্রব্যমুল্য বৃদ্ধিসহ অন্যান্য বিষয়ে ব্যবসায়ীদেরবসতর্ক করা হয় এবং আইন মেনে ব্যবসা করার পরামর্শ দেয়া হয়েছে। কলারোয়া উপজেলার সকল বাজার নিয়ন্ত্রনে এ অভিযান চলমান থাকবে। অভিযান চলাকালে কলারোয়া থানা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments