ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বতন্ত্র ‘ডি’ ইউনিট তথা ধর্মতত্ত্ব অনুষদের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে পাশের হার ৭৯.২৫ শতাংশ। রবিবার (১২ মে) দুপুর ২টায় সাংবাদিকদের কাছে এই তথ্য নিশ্চিত করেন ধর্মতত্ত্ব অনুষদের ডীন ও পরীক্ষার সমন্বয়ক ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী।
এসময় তিনি জানান, আমাদের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় সর্বমোট ৩২০ আসনের বিপরীতে ১ হাজার ৯০৬ জন আবেদন করে এবং ১ হাজার ৭৭৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। আমাদের প্রকাশিত ফলাফলে ১৪০৬ জন শিক্ষার্থী কৃতকার্য হয়। যার শতকরা হার ৭৯.২৫ শতাংশ।
পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে দেখা যায় ১০০ নম্বরের পরীক্ষায় ৬৮.৭৫ নম্বর পেয়ে প্রথম হয়েছে মোঃ আশিক মিয়া।
উল্লেখ্য, ভর্তি পরীক্ষার ফলাফল, ভর্তির পরবর্তী প্রক্রিয়াসহ অন্যান্য সকল তথ্য http://www.iu.ac.bd/admission ওয়েবসাইটে পাওয়া যাবে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments