স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী—আজ ১ সেপ্টেম্বর। জনদুর্ভোগের কথা বিবেচনা করে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানী, ঢাকায় বিএনপির পূর্বঘোষিত মঙ্গলবারের র্যালি বাতিল করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ সোমবার দুপুরে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান ।
তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকায় যে র্যালি আয়োজনের সিদ্ধান্ত হয়েছিল, তা বাতিল করা হয়েছে। এর পরিবর্তে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হবে। এই কর্মসূচির আওতায় নগরীর নর্দমা, খাল, পুকুর ও নালা পরিষ্কার অভিযান কর্মসূচি নেওয়া হয়েছে। বিএনপির নেতা-কর্মীরাই এই কাজ করবেন।
রুহুল কবির রিজভী আরো বলেন, ‘আমরা জনগণের কষ্ট বাড়াতে চাই না। রাজধানীতে প্রতিদিনই যানজট ও ভোগান্তি রয়েছে। তাই জনগণের দুর্ভোগ এড়াতে এবার র্যালি না করে বিকল্প কর্মসূচি নেওয়া হয়েছে’।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments