স্টাফ রিপোটার : জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ এমপি ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তাঁর শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। আগামীকাল সোমবার, বেলা ১২টা ১০ মিনিটে বেগম রওশন এরশাদ দেশে ফিরবেন। জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদকে স্বাগত জানাতে দলীয় নেতা-নেতাকর্মীদের মধ্যে যাদের সুযোগ আছে তারা যেনো কাল বেলা ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকেন। তিনি বলেন, যারা সাক্ষাত করতে ইচ্ছুক তারা যেন বিরোধী দলীয় নেতার অনুমতি সাপেক্ষে এবং বিরোধী দলীয় নেতার শারিরীক অবস্থা বিবেচনায় রেখে যোগাযোগ করেন।
আজ দুপুর ১২টা ১০ মিনিটে থাই এয়ারওয়েজ এর একটি বিমানে তিনি থাইল্যান্ডে ব্যক্তিগত সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তাঁর সফর সঙ্গী হিসেবে ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ।
এসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে স্বাগত জানান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি, সুনীল শুভ রায়, মীর আবদুস সবুর আসুদ, চেয়ারম্যান এর উপদেষ্টা শেরিফা কাদের এমপি, যুগ্ম কোষাধক্ষ অ্যাডভোকেট আবু তৈয়ব, যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম, জাতীয় ছাত্র সমাজের যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন সরকার, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য নাহার ইতি।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments