ঢাকা-০৭ আসন
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-০৭ আসনের বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী সীমা দত্তের আজ (৩০ জানুয়ারি) বংশালের বাংলাদেশ মাঠে নির্বাচনী পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশটি সঞ্চালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ইডেন কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক সুমাইয়া আক্তার। এতে সভাপতিত্ব করেন সীমা দত্ত। সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) 'র কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য এবং ঢাকা-১৬ আসনে বাসদ (মার্কসবাদী) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী রাশেদ শাহরিয়ার। সমাবেশ শেষে বাংলাদেশ মাঠ থেকে আজিমপুর বাসস্ট্যান্ড পর্যন্ত একটি মিছিল অনুষ্ঠিত হয়। বাবুবাজার, চকবাজার সহ বিভিন্ন বাজার, মোড়ে পথসভা হয়েছে। পথসভায় বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নেতা কমরেড মানস নন্দী, বাসদ (মার্কসবাদী) মনোনীত ঢাকা-০৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী রাফিকুজ্জামান ফরিদ প্রমুখ।
সমাবেশে সীমা দত্ত বলেন, “জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে মানুষের মধ্যে গণমুখী রাজনীতির আকাঙ্খা ব্যক্ত হয়েছে। আমাদের দল সেই গণমানুষের পক্ষের রাজনীতি করতে চায়। আমরা কালো টাকা, মিডিয়া ও পেশীশক্তির প্রভাবমুক্ত নির্বাচন চাই, জনগণের সহযোগিতা-ই আমাদের শক্তি।"
তিনি আরও বলেন, “আজকের দিনে যারা রাজনীতির নামে লুটপাট, দুর্নীতি, চাঁদাবাজি করছে; তার বিরুদ্ধে আমাদের পাল্টা রাজনীতি গড়ে তুলতে হবে। আমাদের রাজনীতি হবে জনগণের অধিকার আদায়ের জন্য, মৌলবাদ, সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে। রাজনীতি হবে দেশের জনগণের মৌলিক অধিকার আদায়ের রাজনীতি।"
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments