ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আগামীকাল ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২৪’ ও ‘জাতীয় প্রবাসী দিবস ২০২৪’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :
“প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক প্রতি বছরের ন্যায় এবারও ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২৪’ ও ‘জাতীয় প্রবাসী দিবস ২০২৪’ উদ্যাপনের উদ্যোগকে আমি স্বাগত জানাই। এ উপলক্ষ্যে আমি বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত অভিবাসী বাংলাদেশি ও তাঁদের পরিবারের সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশিগণ সেদেশে নিজ মাতৃভূমিকে প্রতিনিধিত্ব করছেন। বর্তমানে ১৭০টিরও বেশি দেশে প্রায় ১ কোটি ৪০ লাখ বাংলাদেশি বসবাস করছেন। প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির ভিতকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন
মানব-হিতৈষী কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখছেন। পাশাপাশি গন্তব্য দেশের অবকাঠামো উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে অবদান রাখার মাধ্যমে দেশের সুনাম বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছেন। দেশ গড়ার কারিগর প্রবাসীরা বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রবাসীদের অধিকার ও কল্যাণ নিশ্চিতকরণ এবং জাতীয় উন্নয়নে প্রবাসীদের অধিকতর সম্পৃক্ত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে। অভিবাসীদের কল্যাণ নিশ্চিতে তাদের অধিকার ও স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক আইন, কনভেনশন ও সনদসমূহের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। বিদেশ গমনেচ্ছু এবং অভিবাসী কর্মীরা যেন কোনোরূপ শোষণ, প্রতারণা ও হয়রানির শিকার না হন, তা নিশ্চিতে সংশ্লিষ্ট সকলকে অধিকতর সজাগ ও সচেষ্ট থাকতে হবে। বিদেশ গমনেচ্ছু যুবসমাজ সরকার প্রদত্ত নানাবিধ সুযোগ-সুবিধার সর্বোত্তম ব্যবহার করে নিজেদের দক্ষ মানব সম্পদরূপে গড়ে তুলবেন এবং বৈদেশিক কর্মসংস্থানের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন-এ প্রত্যাশা করি।
দিবস দু’টি উদ্যাপন উপলক্ষ্যে প্রবাসে বাংলাদেশ দূতাবাস কর্তৃক বিভিন্ন আয়োজনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের যথাযথ সম্মাননা প্রদান নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ।
আমি ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২৪’ ও ‘জাতীয় প্রবাসী দিবস ২০২৪’ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করছি।
বাংলাদেশ চিরজীবী হোক।”
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments