বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শিক্ষার্থীদের বাস্তব জীবনের অভিজ্ঞতা অর্জন ও কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ছুটির দিনে বিভিন্ন ধরনের খন্ডকালীন কাজের সুযোগ প্রদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রে Student Promotion and Support Unit’’ প্রতিষ্ঠা করা হয়েছে। শিক্ষার্থীদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিয়োগযোগ্য করে গড়ে তোলা এবং বিভিন্ন উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে বিশ্ববিদ্যালয় গৃহীত বিশেষ পদক্ষেপের অংশ হিসেবে এই ইউনিট প্রতিষ্ঠা করা হয়।
এই ইউনিট আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে খন্ডকালীন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণ প্রদানে কাজ করবে। বাস্তব কর্মক্ষেত্রের সঙ্গে সংযোগ ঘটিয়ে ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে বিশ্বায়নের প্রতিযোগিতামূলক বাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষ, অভিজ্ঞ ও আত্মবিশ্বাসী মানবসম্পদে পরিণত করতে এই ইউনিট ভূমিকা রাখবে। এক্ষেত্রে শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-এর অধ্যাপক ড. মো. রেজাউল কবিরকে 'Student Promotion and Support Unit’-এর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। শিক্ষার্থীরা বিস্তারিত তথ্য ও সহযোগিতার জন্য উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। যোগাযোগের মাধ্যমঃ ই-মেইল: mrkabir@iba-du.edu এবং মোবাইল নম্বর: ০১৯১৭৭৩৭৭৮৮।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments