দোহার প্রতিনিধি: শুক্রবার (২০ অক্টোবর) বিকেলে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের দোহার উপজেলা শাখার আয়োজনে দোহার প্রেসক্লাবে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে দোহার উপজেলা জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সভাপতি মাহমুদ নাহিদের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সহ-সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত।
এসময় সম্মেলনে বক্তারা বলেন, ক্ষমতাবহির্ভূত অন্যান্য দালাল রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থ রক্ষা করে জনগণের স্বার্থকে আড়াল করে নিছক ক্ষমতার প্রশ্নে নানামুখী তৎপরতা চালাচ্ছে।
তারা আরো বলেন, শ্রমিক-কৃষক-জনগণের সমস্যা-সংকট নিয়ে লাগাতার আন্দোলন-সংগ্রাম গড়ে তুলে গণতান্ত্রিক রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার লক্ষ্যে অগ্রসর হতে হবে। এসময় তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য, গ্যাস, বিদ্যুৎ, শিক্ষা, ওষুধের দাম দফায় দফায় বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহবান জানান।
অনুষ্ঠানে দোহার উপজেলা শাখার জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। নবগঠিত এ কমিটিতে সদস্যরা হলেন- সভাপতি মাহমুদ নাহিদ, সাধারণ সম্পাদক মশিউর রহমান উদ্দম, সহ-সভাপতি কাজল সূত্রধর ও রনি আহমেদ, একলাস শিকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, হিরন মাদবর, সাংগঠনিক সম্পাদক হিরণ সরদার, প্রচার সম্পাদক তারা মিয়া, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, যুব বিষয়ক সম্পাদক আব্দুল রাজ্জাক, মহিলা বিষয়ক সম্পাদক তাহমিনা মোনা, কোষাধ্যক্ষ সাইফুল্লা খান এবং সদস্য হিসেবে আজিজুল ইসলাম, সুরুজ আলী, নাসির, আনোয়ার হোসেন, মোয়াজ্জেম, আনিসুর রহমান, মিঠু মাহমুদ, নাজমুল হুদা, লুতফুন্নাহার লতা, সিরজন কাড়াল।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments