ডেস্ক রিপোর্ট: চুক্তি সই করার পেরিয়ে গেছে ১২ দিন। এর মধ্যে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) খেলে ফেলেছে দুটি ম্যাচ। কিন্তু তার একটিতেও দেখা যায়নি সদ্য বার্সেলোনা থেকে প্যারিসে পাড়ি জমানো আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। নিয়মিত অনুশীলন করলেও এখনো পিএসজির জার্সি গায়ে মাঠে নামা হয়নি তার। সেই দৃশ্য দেখতে উন্মুখ হয়ে বসে আছেন পিএসজি ভক্তরা। কিন্তু তাদের অপেক্ষা বাড়িয়েই যাচ্ছেন মেসি।
আগামী সেপ্টেম্বরে আন্তর্জাতিক বিরতির আগে লিগ ওয়ানে মাত্র একটি ম্যাচ খেলবে পিএসজি। আগামী ২৯ আগস্ট রাসের বিপক্ষে খেলতে নামবে তারা। তাই এই বিরতিতে পরিবার সমেত বার্সেলোনা ফিরে গেছেন মেসি। সঙ্গে আছেন নেইমারও। তবে খুব বেশিদিন ছুটিতে থাকছেন না তারা। কেননা রাসের মেসিকে খেলানোর একটা ইঙ্গিত দিয়ে রেখেছেন পিএসজি কোচ মরিসিও পচেত্তিনো।
তিনি বলেন, ‘মেসির জন্য এই সপ্তাহটা ভালো ছিল। আমরা আশা করি আগামী সপ্তাহে সে দলে জায়গা করে নিতে পারে।’ বিশ্বকাপ বাছাইপর্বে আগামী ৩ সেপ্টেম্বর ভেনেজুয়েলা ও ৫ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে লড়বে আর্জেন্টিনা। তার আগে যদি মেসি কোনো ঝুঁকি নিতে না চান, তাহলে তাকে দলে নাও নিতে পারেন পচেত্তিনো।
তবে মেসি-নেইমার ছাড়াও যে পিএসজি শক্তিশালী তার প্রমাণ খুব ভালোভাবেই দেখিয়ে যাচ্ছে ক্লাবটি। সবশেষ ব্রেসকে ৪-২ গোলে হারিয়ে লিগে হ্যাট্রিক জয় তুলে নেয় তারা।
প্রতিপক্ষের মাঠে মাত্র ২৩ মিনিটে এগিয়ে যায় পিএসজি। আন্দের হেরেরার গোলের পর ৩৬ মিনিতে ব্যবধান দ্বিগুণ করেন কিলিয়ান এমবাপ্পে। বিরতির আগে যদিও এক গোল শোধ করে ব্রেস। কিন্তু দ্বিতীয়ার্ধে পিএসজি গতির সঙ্গে পেরে উঠেনি তারা। ৭৩ মিনিটে ইদ্রিসা গুয়ে ও ৯০ মিনিটে ব্রেসের কফিনে শেষ পেরেকটি ঠুকান আনহেল ডি মারিয়া। ব্রেসের হয়ে বাকি গোলটি করেন স্টিভ মুনি।-ইত্তেফাক
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments