সিলেট অফিস: শীতের তীব্রতায় সবচেয়ে কষ্টে থাকেন সুবিধাবঞ্চিত মানুষ। পাহাড়ি অঞ্চল, চা বাগান, নদীপাড় ও গ্রামাঞ্চলে শীতের প্রকোপ বেশি হয়। সাম্প্রতিক বছরগুলোতে শীতের সময় ঘন ঘন শৈত্যপ্রবাহ হয়। ঠান্ডা বাতাস আর কুয়াশাচ্ছন্ন এই সময়ে কষ্টে থাকেন সুবিধাবঞ্চিত মানুষজন। বিশেষ করে পাহাড়ি অঞ্চল, চা বাগানের বয়স্ক নারী-পুরুষ, শিশু ও ভাসমান মানুষ শীতে বেশি কষ্ট পায়। এইসব শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন 'প্রাকৃতজন'।
০৭ জানুয়ারি (মঙ্গলবার) হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ ও চুনারুঘাট উপজেলার বিভিন্ন স্থানে বয়স্ক নারী - পুরুষ ও শিশুদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। এই কর্মসূচিতে বিভিন্ন চা বাগানের শ্রমিক, সাতছড়ি জাতীয় উদ্যান সংলগ্ন গ্রাম, ভাসমান বেদে সম্প্রদায়ের বয়স্ক নারী- পুরুষ ও শিশুদের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়। 'প্রাকৃতজন' এর পক্ষ থেকে সভাপতি তাহমিনা বেগম গিনি ও সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল এই শীতবস্ত্র বিতরণ করেন।
এসময় বিভিন্ন স্থানে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী সিদ্ধার্থ বিশ্বাস, চিত্তরঞ্জন দেববর্মা প্রমুখ।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments