জাতীয় সাংস্কৃতিক পার্টি ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক কমিটি ঘোষণা

প্রকাশ : 06 Sep 2022
No Image

ডেস্ক রিপোর্ট : জাতীয় সাংস্কৃতিক পার্টি ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক শেরীফা কাদের এমপি এবং জাতীয় সাংস্কৃতিক সদস্য সচিব আলাউদ্দিন আহমেদ এই কমিটি অনুমোদন দিয়েছেন।

জাতীয় সাংস্কৃতিক পার্টি ঢাকা মহানগর উত্তর-এর আহ্বায়ক মনোনিত হয়েছেন মোঃ ওমর ফারুক সুজন এবং সদস্য সচিব মনোনিত হয়েছেন চম্পা মন্ডল। যুগ্ম আহ্বায়ক হয়েছেন জহিরুল ইসলাম মিন্টু ও রবিউল ইসলাম রিপন।

জাতীয় সাংস্কৃতিক পার্টি মহানগর উত্তর-এর সদস্য মনোনিত হয়েছেন- রাজু আহমেদ, মোস্তফা জামান বাবু, রাফেয়া আক্তার ডলি, মোঃ জিয়াউর রহমান জিয়া, মোঃ এজাজুল ইসলাম, দেলোয়ারা পারভীন, অঙ্কন রায়, সুশান্ত কুমার সুত্রধর, আনিসুর রহমান বাপ্পি, দৌলত হাসান, ফয়সাল খান।

সম্পর্কিত খবর

;