রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা সভা অনুষ্টিত হয়। সোমবার বিকাল ৩ টায় উপজেলার সাচনা বাজার আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। আয়োজনে - জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন- জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আল আজাদ,
,উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো: নুরুল আমিন এর সঞ্চালনায়। বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক জহিরুল হক তালুকদার, বীরমুক্তি যোদ্ধা শ্রী কান্ত তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সদস্য মো: মানিক মিয়া,জেলা শ্রমিকলীগের সদস্য সায়েম পাঠান, জেলা কৃষকলীগের সদস্য শামছুল হক, স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহবায়ক আবু তাহের তালুকদার, সহ সভাপতি মো: ওয়ালি উল্লাহ, শ্রমিকলীগের সহ সভাপতি মোহাম্মাদ আলী, সহ সভাপতি ইঞ্জিনিয়ার বাদল, সদস্য আফাজ উদ্দিন, ছাত্রলীগের সাবেক আহবায়ক সুস্তির তালুকদার, সাবেক ছাত্রলীগের আহবায়ক রেন্টু সরকার, সাবেক যুবলীগের যুগ্ন আহবায়ক মকবুল হোসেন আফিন্দী, সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। উপজেলা চেয়ারম্যান ইকবাল আল আজাদ বলেন, দলকে শক্তিশালি করে গড়ে তুলতে হবে, হঠাৎ করে পদ,পদবী পাওয়া ব্যাক্তিরা দলীয় কাজ থেকে পিছিয়ে থাকেন, তাই দলীয় কাজ যারা করেন। সেই সকল রাজনৈতিক নেতাকেই পদ-পদবী দেওয়া হোক, পদ নিয়ে বসে থাকলে হবে না, দলীয় কাজ করতে হবে। পুরাতন কমিটি বাদ দিয়ে নতুন কমিটি চাই। জামালগঞ্জ ৪টি গ্রুপে বিরজমান, তাই এই সকল গ্রুপ বাদ দিয়ে দলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। আগামী উপজেলা ত্রি-বার্ষিক সম্মেলনে ত্যাগি নেতাদের নিয়ে কমিটি গঠন করা হোক। মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এর নেতৃত্বে সু-সংগঠিত। রাস্তা-ঘাট সহ দৃশ্যমান উন্নয়ন হচ্ছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনার।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments