স্টাফ রিপোর্টার: মোহাম্মদপুর থানা অটোরিকশা মালিক শ্রমিক নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভায় আকাশনীলা গ্রুপের চেয়ারম্যান বিএনপি নেতা এডভোকেট খন্দকার জিল্লুর রহমান বলেছেন, যে কোনো দেশ ও জনগোষ্ঠীর উন্নয়নে গতির ভূমিকা অপরিহার্য। নদীমাতৃক বাংলাদেশে মানুষের যোগাযোগের প্রথম বাহন ছিল নৌকা, নৌকার পরিবর্তে নদীতে যদি ইঞ্জিন চালিত ট্রলার চলতে পারে তাহলে সড়কে পাঁয়ে চালিত রিকশার পরিবর্তে অটোরিকশা চলতে বাঁধা কোথায়?
আজ বৃহস্পতিবার বিকেলে মোহাম্মদপুরস্হ নবী নগর হাউজিং এ মোহাম্মদপুর থানা অটোরিকশা মালিক শ্রমিক নবগঠিত আহবায়ক কমিটির এক পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মহানগরে এক শতাংশের কম সংখ্যক হকাররা পাঁচ শতাংশের অধিক সড়ক দখল করে জীবিকা নির্বাহ করতে পারলে সড়কে অটোরিকশা চলতে বাঁধা কেনো!
অটোরিকশা মালিক ও শ্রমিকদের যথাযোগ্য নিয়মকানুন রক্ষা করে সড়কে অটোরিকশা চালাতে অনুরোধ জানিয়ে জিল্লুর রহমান বলেন,১৮ বছরের নিচে যেনো কাউকে অটোরিকশা না দেওয়া হয়;কারণ আপনাদের রিকশার নিরাপত্তা আপনাদেরই নিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অটোরিকশা মালিক ও শ্রমিকদের প্রতি আহবান জানিয়ে ডিএমপি মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ আলী ইফতেখার হাসান বলেন,প্রয়োজন আইন মানেনা। আইনি প্রক্রিয়ার মাধ্যমেই আমাদেরকে শৃঙ্খলার মধ্যে আনতে হবে এবং জনদুর্ভোগ যেন সৃষ্টি না হয়,সেদিকে নজর রাখতে হবে।
তিনি সকলের উদ্দেশ্যে আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় আপনারা আমাকে সহযোগিতা করেন, আমি আপনাদের পাশে থাকবো।
নবগঠিত কমিটির আহবায়ক মোঃ আনোয়ার হোসেন বাবু'র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, অটোরিকশা মালিক শ্রমিক সমিতির প্রধান উদ্যোক্তা ও কার্যনির্বাহী সদস্য প্রশান্ত রায়,মোহাম্মদপুর থানা মালিক শ্রমিক নেতা আমিনুল ইসলাম,মোঃ ইব্রাহিম,আব্বাস হোসেন,মিজানুর রহমান,ঢাকা সিটি মালিক শ্রমিক নেতা সানু খান,মোঃ মানিক,আদাবর থানা শ্রমিক নেতা সোহেল রানাসহ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ মহিবুল ইসলাম।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments