প্রতাপ হোড়, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে এ্যাম্বুলেন্স রাখার দাবিতে কর্মবিরতি পালন করছে সাতক্ষীরার চালকরা। সোমবার দুপুর থেকে এই কর্মবিরতি শুরু হয়। এদিকে এ্যাম্বুলেন্স চালকরা কর্মবিরতি পালন করায় সীমাহীন দূর্ভোগে পড়েছেন রোগীর স্বজনরা।
এ্যাম্বুলেন্স চালকরা জানান, কোন রোগী নিয়ে হাসপাতালে ঢোকামাত্রই তেড়ে আসে কর্মচারিরা। রাস্তার পাশে এ্যাম্বুলেন্স রাখলে তেড়ে আসে পুলিশ। সীমাহীন দুর্ভোগে রয়েছি আমরা। আগের মতো হাসপাতালের সামনে এ্যাম্বুলেন্স রাখার দাবিতে আজ থেকে আমরা কর্মবিরতি পালন করছি।
এ বিষয়ে সিভিল সার্জন ডা. সবিজুর রহমান জানান,আমার কাছে তারা কোনো দাবি নিয়ে আসিনি। তাই কর্মবিরতির বিষয়ে আমি কিছু জানিনা।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments