সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর ও সাবেক সাংসদ সাদেক খান গ্রেফতার

প্রকাশ : 24 Aug 2024
সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর ও সাবেক সাংসদ সাদেক খান গ্রেফতার

স্টাফ রিপোর্টার; সাবেক মন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৪ আগষ্ট) রাতে রাজধানীর শান্তিনগর বাসা থেকে তাকে গোয়েন্দা পুলিশ আটক করে।

ডিএমপির পল্টন থানার ওসি মোল্লা মো. খালিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

গোলাম দস্তগীরের বিরুদ্ধে নারায়নগঞ্জের রূপগঞ্জ থানায় তার বিরুদ্ধে মামলা হয়েছিল।

এরআগে সাবেক সংসদ সদস্য সাদেক খানকে শনিবার (২৪ আগষ্ট) সন্ধ্যায় গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

ঢাকা মেট্টোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার ওবায়দুর রহমান এতথ্য নিশ্চিত করেন।

রাজধানীর পশ্চিম নাখালপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা রয়েছে।

সম্পর্কিত খবর

;