কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রায় প্রথমবারের মতো এলপিজি নিয়ে এসেছে মাদার ভেসেল। ৩৩০০ মেট্রিক টন তরল গ্যাস বহনকারী এই জাহাজটির নাম ‘বসুন্ধরা এলপিজি চাতকী’। মঙ্গলবার দুপুর থেকে বন্দরের ইনার অ্যাংকোরেজে জাহাজটি থেকে গ্যাস খালাস কার্যক্রম শুরু করা হয়। বসুন্ধরা গ্রুপের এই জাহাজটি সোমবার দুপুরে বন্দেরর ইনার অ্যাংকোরেজে এসে পৌঁছায়। পায়রা বন্দর থেকে ঢাকা পর্যন্ত নৌ-পথের গভীরতা ৫.৬ মিটার থাকায় ও স্বল্প সময়ে পণ্য পৌঁছানোর কারণে এই জাহাজটি পায়রা বন্দর থেকে খালাস কার্যক্রম শুরু করে। বৃহস্পতিবার জাহাটিতে থাকা গ্যাস খালাস সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এর আগে দুবাই থেকে আমদানিকৃত চট্রগ্রাম বন্দর আসা একটি মাদারভ্যাসেল থেকে এসব গ্যাস নিয়ে আসে এই জাহাজটি এমনটাই জানিয়েছে সংশ্লিষ্টরা।
এমভি বসুন্ধরা এলপিজি চাতকী জাহাজের ক্যাপ্টেন ফরমান উল্লাহ আনসারী সাংবাদিকদের জানা, গত সোমবার জাহাজটি বন্দরের ইনারে নিয়ে আসি। ইতোমধ্যে জাহাজের অর্ধেকের বেশি গ্যাস আনলোড করা হয়েছে।
পায়রা বন্দরের হারবার মাস্টার ক্যাপ্টেন শরীফুর রহমান বলেন, পায়রা বন্দর হচ্ছে দেশের প্রথম গভীরতম বন্দর। এই বন্দরে ২০১৬ সাল থেকে চলতি বছরের ১৩ ডিসেম্বর পর্যন্ত ২২৬৪ টি জাহাজ এসেছে। এ বন্দরটি আধুনিক ও স্মার্ট বন্দর হিসেবে দেশ ও বিদেশিদের কাছে পরিচিতি লাভ করেছে। বন্দরে জাহাজ আসার সংখ্যা বেড়েই চলছে।
পায়রা বন্দরের উপ পরিচালক (ট্রাফিক) আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এলপিজি গ্যাস মাদার ভেসেল থেকে খালাস করে লাইটার জাহাজের মাধ্যমে নদীপথে ঢাকার গন্তব্যে নেয়া হচ্ছে। জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে এলপিজি নিয়ে এসেছে। পায়রা বন্দর থেকে ঢাকা পর্যন্ত নৌপথের গভীরতা ৫.৬ মিটার থাকায় যেকোন সময় যেকোন পণ্য লাইটারেজ করা যাবে।
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments