আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে ২ কেজি গাজা সহ মো. রাশেল হাসান (১৯)নামে এক গাজা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৬জুন জুন সোমবার দিবাগত রাত সাড়ে ৭ ঘটিকার দিকে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের রাঙ্গামাটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় অপর ২ মাদক কারবারী পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত যুবক উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের দেবোত্তর পাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। থানার সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভূঁইয়ার নির্দেশে এসআই মাসুদ রানা, এএসআই নাইমুন হাসান, মোজাম্মেল হক সহ সঙ্গীয় পুলিশ নিয়ে অভিযান চালিয়ে সোমবার দিবাগত রাত সাগে ৭ ঘটিকার সময় উপজেলার তিনানীর রাঙ্গামাটিয়ার মাঠখোলা এলাকা থেকে ২কেজি গাজা সহ রাশেল হাসানকে আটক করে থানায় নিয়ে আসা হয়। রাতেই তার বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা রুজু করা হয়। পরে ২৭ জুলাই মঙ্গলবার দুপুরে রাশেল হাসানকে শেরপুর বিজ্ঞ আদালতের সোপর্দ করা হয়। এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভূঁইয়া সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত রাশেল হাসানের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে শেরপুর বিজ্ঞ আদালতের সোপর্দ করা হয়েছে। মাদক নির্মুল না হওয়া পর্যন্ত থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments