ডেস্ক রিপোর্ট: অনুমতি ছাড়া ফিফা বিশ্বকাপ কাতার ২০২২ এর লোগো ব্যবহার করা যাবে না। কয়েক ডজন নম্বর প্লেট কয়েকশ’ হাজার ডলারে নিলাম করার পর এই সতর্কতা জারি করে কর্তৃপক্ষ।
এক টুইট বার্তায়, আইন অমান্যকারীদেরকে আইনের আওতায় আনা হবে জানিয়ে দেশটির স্বরাস্ট্র মন্ত্রনালয় জানায়,‘ গাড়ীর নম্বর প্লেটে বিশ্বকাপের লোগো কপি করে প্রতিস্থাপন করা নিষেধ। বিশ্বকাপের লোগো সম্বলিত প্লেটগুলো ফিফার সঙ্গে সমন্বয় করে নির্দিষ্ট শর্তে জারি করা হয়েছে। সেই সঙ্গে শুধুমাত্র নিলামে বিশেষ নম্বর প্লেট দেয়া হয়েছে।’
গত মে মাসে বিশ্বকাপের লোগো সম্বলিত ৫০টি লাইসেন্স প্লেট নিলামের জন্য রাখা হয়েছে, যা খুবই ব্যয়বহুল এবং একেকটির মুল্য ধার্য্য করা হয়েছে ১.৮ মিলিয়ন কাতারি রিয়াল।
গত মে মাসে কাতারি কর্তৃপক্ষ জানিয়েছিল যে, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার অনুমতি ছাড়া ফিফা বিশ্বকাপ কাতার ২০২২ এর লোগো সম্বলিত জার্সি বিক্রির দায়ে তারা ৫ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
গত বছর একটি কারখানায় অভিযান চালিয়ে বিশ্বকাপের লোগো সম্বলিত পারফিউম উদ্ধার করেছিল কর্তৃপক্ষ। তবে কাউকে আটক করা হয়নি। কারণ বিশ্বকাপের অফিসিয়াল কোন পারফিউম নেই।
বিশ্বকাপ হচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এবং কাতার হচ্ছে ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত বিশ্বকাপের আয়োজক দেশ।
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments