স্টাফ রিপোর্টার: আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মো.মাইনুল হোসেন খান নিখিলের আশু রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ সময় নিখিলের অতিদ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এদিন ঢাকা দক্ষিণের বিভিন্ন ওয়ার্ডের ৭৫টি মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার বাদ আসর হাইকোর্ট মাজার মসজিদে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে এই দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোয়াজ্জেম হোসেন, তাজউদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, মুহাম্মদ বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক কাজী মো. মাজহারুল ইসলাম, জহির উদ্দিন খসরু,
ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করীম রেজা, সহ-সভাপতি আহম্মদ উল্লাহ মধু, নাজমুল হোসেন টুটুল, আবু সাঈদ মোল্লা, সৈয়দ আহম্মেদ, মাহবুবুর রহমান পলাশ প্রমুখ।
এদিকে ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করীম রেজার নির্দেশে আলহাজ্ব মো.মাইনুল হোসেন খান নিখিলের আশু রোগ মুক্তি কামনায় প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে দোয়া-মিলাদ ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বাদ আসরে ৬৮নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর মাহমুদুল হাসান পলিনের উদ্যোগে ডেমরার রানী মহলে ছিন্নমূল অসহায় এবং করকারখানার শ্রমিকদের মাঝে খাবার বিতরণ করা হয়। এসময় ৬৮নং ওয়ার্ড আওয়ামী লীগ-শ্রমিক লীগ,ছাত্রলীগ ও যুবলীগের স্থানীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments