ডেস্ক রিপোর্ট: গভীর উদ্বেগ ও উৎকন্ঠার সাথে জানাচ্ছি যে, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুর রহিম গত ১২ ডিসেম্বর রাত আনুমানিক ৮ টা থেকে নিখোঁজ রয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আব্দুর রহিম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতেই রয়েছে।বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স আজ এক বিবৃতিতে এ দাবি করেন।
তিনি আরও বলেন, আব্দুর রহিমের মাতা আবেদা খানম গত ১২ ডিসেম্বর ২০২২ ওয়ারী থানায় সাধারণ ডায়েরীতে উল্লেখ করেছেন, বিগত ১২ ডিসেম্বর রাত ৮ টা থেকে রহিমকে খোঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজ হওয়ার পর থেকে তার ফোন খোলা থাকলেও গত ১৩ ডিসেম্বর থেকে তার ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। আওয়ামী লীগের অপশাসন ও দুঃশাসনের পথে বাধা মনে করে বলেই সরকার জাতীয়তাবাদী আদর্শের বলিষ্ট তরুণ নেতা-কর্মীদের বেছে বেছে তুলে নিয়ে গ্রেফতার ও গুম করছে।
বিবৃতিতে বলা হয়, বর্তমান সরকারের মানবতা বিরোধী গুম খুনের কর্মকান্ডের পরিপ্রেক্ষিতে আব্দুর রহিমের নিখোঁজের ঘটনা তার পিতা মাতা সহ পরিবার পরিজন এবং দলের সহকর্মীদের কাছে চরম উদ্বেগজনক ও ভীতিকর পরিস্থিতির সৃষ্ঠি করেছে। আমি এই ঘটনায় গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করছি এবং অবিলম্বে তার সন্ধান দাবি করছি, একই সঙ্গে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার জোড় দাবি জানাচ্ছি।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments