মাহাবুবুর রহমান: জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা বলেছেন, জাতীয় পার্টি গণমানুষের দল। ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসার রাজনীতিতে বিশ্বাস করে না। ক্ষমতায় যেতে হলে সংগঠনকে তৃণমূলে শক্তিশালী করতে হবে। তৃণমূল শক্তিশালী হলে কেউ ভোটাধিকার হরণ করতে পারবে না।
আজ সোমবার বিকেলে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি খুলনা বিভাগীয় টিমের এক জরুরী সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাহিদুর রহমান বলেন, জনগণ জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। কারণ, নব্বইয়ের পর থেকে যারাই এ দেশ শাসন করেছে তারা জনগণকে শোষণ করেছে। অব্যাহত রয়েছে রাজনৈতিক প্রতিহিংসা। প্রয়াত পল্লীবন্ধু এরশাদও যেমন নোংরা বা প্রতিহিংসার রাজনীতি করেননি। আমাদের পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরও এগুলোতে বিশ্বাস করেন না। রাষ্ট্রের সর্বস্তরে জিএম কাদের সাহেবের একটি ক্লীন ইমেজ রয়েছে। সেই ইমেজকে কাজে লাগিয়ে পার্টিকে আরো শক্তিশালী করতে হবে।
টেপা বলেন, আমরা ইতিমধ্যে খুলনা বিভাগকে তৃণমূল পর্যায়ে সংগঠনকে গতিশীল করার জন্য কাজ করে যাচ্ছি। এভাবে যদি সমন্বয় করে সারাদেশে কাজ করতে পারি তাহলে আমরা আশাবাদী দল ক্ষমতার দ্বারপ্রান্তে চলে যাবে ইনশাআল্লাহ।
এসময় আরো বক্তব্য রাখেন জাপা চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট জরিরুল হক জহির, ভাইস চেয়ারম্যান শেখ আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সুমন আশরাফ, ধর্ম সম্পাদক মাওলানা এসএম জুবায়ের, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজ, কেন্দ্রীয় নেতা শেখ হুমায়ূন কবির শাওন, অ্যাডভোকেট ইমদাদুল হক, বাবু বিষ্ণুপদ রায় প্রমুখ।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments