স্টাফ রিপোটার: জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবনার আলোকে বাংলাদেশ সরকার প্রণীত নারীর শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। তারা বলেছেন, নারীরা সাইবার সন্ত্রাস ও উগ্রবাদী আগ্রাসন এবং ধর্মীয় গোষ্ঠির অপপ্রচারের শিকার। এটা বন্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা জরুরী।
আজ বুধবার রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) আয়োজিত সচেতনতামূলক কর্মশালায় এ সব কথা বলেন তারা। রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক ও কমিউনিটি ফোরামের সহ-সভাপতি মেহেরুন্নেসার সভাপতিত্বে কর্মশালায় বক্তৃতা করেন বিএনপিএস’র পরিচালক শাহনাজ সুমী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংস্কৃতিক সম্পাদক সাকিলা পারভীন, অ্যাডভোকেট কাকলি মৃধা, শিক শারমিন জাহান, বিএনপিএস’র সহ-সমন্বয়কারি সিঁথি ঘোষ, ঢাকা পশ্চিম কেন্দ্রের ইনচার্জ মো. হেলাল উদ্দিন ও ঢাকা পূর্ব কেন্দ্রের উন্নয়ন কর্মকর্তা অনিকেত আচার্য।
আলোচনায় অংশ নিয়ে নারী নেত্রী শাহনাজ সুমী বলেন, স্বাধীন বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী নারীসমাজ বৈষম্য ও সহিংসতার শিকার। এই বৈষম্য, সহিংসতা ও সংঘাতময় পরিস্থিতির মূলে রয়েছে পুরুষতান্ত্রিক আধিপত্যবাদ, জনমনে গণতন্ত্র সম্পর্কে একপেশে ধারণা ও চর্চা এবং নারীবিদ্বেষী প্রচার-প্রচারণা। যা সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে এসব মূল কারণগুলোতেই কাজ করা প্রয়োজন।
বক্তারা বলেন, নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় পরিকল্পনা বাস্তবায়নে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ ১২টি মন্ত্রণালয়ের মন্ত্রণালয় ভিত্তিক জাতীয় কর্মপরিকল্পনার আওতায় বাজেটে বরাদ্দ দিতে হবে। এসডিজির আওতায় বরাদ্দ আনা যেতে পারে। এছাড়া সহিংসতার শিকার নারীর আইনি সহায়তাসহ অর্থনৈতিক স্বালম্বিতার বিষয়টিতে গুরুত্ব দিতে হবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments