ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে নুবিয়া ভি৮০ প্রো স্মার্টফোন উন্মোচন করেছে জেডটিই বাংলাদেশ। ‘ডিটেইল মাস্টার’ হিসেবে পরিচিত এই ফোনটি ডিজাইন এবং পারফরম্যান্সের এক অনন্য সংমিশ্রণ।
নুবিয়া ভি৮০ প্রো-তে রয়েছে ১০৮ মেগাপিক্সেল এআই ট্রিপল রিয়ার ক্যামেরা যা প্রতিটি মুহূর্তকে করবে জীবন্ত। ফোনের গতি বজায় রাখতে এতে ব্যবহার করা হয়েছে ২০জিবি ডায়নামিক র্যাম (৮জিবি ফিজিক্যাল + ১২জিবি ভার্চুয়াল) এবং বিশাল ২৫৬জিবি স্টোরেজ।
নুবিয়া ভি৮০ প্রো-এর আকর্ষণীয় ফিচারের মধ্যে রয়েছে ৬.৭৫ ইঞ্চি হাই-রেজোলিউশন ডিসপ্লে। সাথে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১০০০ নিটস ব্রাইটনেস। এছাড়া রয়েছে ৫০০০ এমএএইচ বিশাল ব্যাটারি এবং দীর্ঘস্থায়িত্বের জন্য এতে রয়েছে বাইপাস চার্জিং প্রযুক্তি। দ্রুত মেমোরি ম্যানেজমেন্টের জন্য একটি ডেডিকেটেড এআই বাটন এবং সিগন্যাল ছাড়াই জরুরি যোগাযোগের জন্য নুবিয়া লিংকফ্রি প্রযুক্তি।
এছাড়া ২.২ গিগাহার্টজ পর্যন্ত অক্টা-কোর প্রসেসর এবং ধুলোবালি ও জল থেকে সুরক্ষার জন্য রয়েছে আইপি ৬৪ রেটিং।
ফোনটির অফিসিয়াল বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ২০,৯৯৯ টাকা। স্মার্টফোনটি বর্তমানে ই-কমার্স প্ল্যাটফর্ম পিকাবুর পাশাপাশি পাওয়া যাচ্ছে সারাদেশের রিটেইল শপগুলোতে।
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments