উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী ধামুরা বাজারে সার্বজনীন হরি ও দূর্গা মন্দির থেকে হিন্দু ধর্মাবলম্বীদের রথযাত্রা ও মহোৎসব শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুন সকাল ১১ টায় ধামুরা সার্বজনীন হরি ও দুর্গা মন্দির থেকে শোভাযাত্রাটি শুরু করে বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর ধামুরা ঘোষ বাড়িতে গিয়ে সমাপ্ত হয়। বরিশাল জেলা হিন্দু-খ্রিস্টান বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের যুগ্ন আহবায়ক পলাশ কুণ্ড এর পরিচালনায় ও পৃষ্ঠপোষকতায় রথযাত্রায় উপস্থিত ছিলেন রাধেশ্যাম কুন্ড, রুনু বণিক, গোপাল ঘোষ, গোপাল সেন, অশোক সাহা সহ হাজার হাজার ভক্ত বৃন্দ উপস্থিত ছিলেন। রথযাত্রার শেষে ভক্ত ও পূজারীদেরকে প্রসাদ বিতরণ করা হয়।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments