স্টাফ রিপোর্টার: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শফিক রেহমান একজন বর্ষীয়ান সাংবাদিক। ৯০ বছর বয়সেও যিনি দেশ ও গণতন্ত্রের জন্য যে অবদান রেখেছেন জাতির কাছে তা চির স্মরণীয় হয়ে থাকবে।
তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদের কাছে কোনো শ্রেণীর মানুষই রেহাই পায়নি। এই বর্ষীয়ান সাংবাদিক শফিক রেহমানও তাদের ছোবল থেকে রক্ষা পায়নি। শুধুমাত্র গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলাতে অন্যায়ের প্রতিবাদ করাতে এই বৃদ্ধ বয়সেও তাকে কারাগারে নিয়েছে পতিত আওয়ামী স্বৈরশাসক। শুধু তাই নয়, তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিলো।
সোমবার বিকালে প্রখ্যাত সাংবাদিক শফিক রেহমানের ৯০ তম জন্মদিন উপলক্ষে তার ইস্কাটনস্থ বাসভবনে তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, আওয়ামী লীগ কখনই ভিন্নমত সহ্য করতে পারে না। কোনো রাজনৈতিক দল যদি প্রতিবাদ করে তাহলে সে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে শুরু করে দমন-পীড়ন। কোনো গণমাধ্যম যদি সত্য কথা তুলে ধরে তাহলে বন্ধ করে দেওয়া হয় সে গণমাধ্যম। আর কোনো সাংবাদিক কলমের মাধ্যমে সত্য তুলে ধরার চেষ্টা করে তাহলেতো আর রক্ষাই নেই, হয় খুন, না হয় গুম অথবা দেশত্যাগে বাধ্য করা হয়।
এসময় বিএনপির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments