ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি আজ ১লা জুন জাতীয় সংসদে অর্থমন্ত্রী কর্তৃক ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট সম্পর্কে তাৎক্ষনিক প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, বৈশ্বিক মহামারী করোনার সুদূর প্রসারি অভিঘাত এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সৃষ্ট সংকটের মধ্যে প্রস্তাবিত বাজেটে জাতীয় অর্থনীতি ধরে রাখার প্রচেষ্টা। তারা বলেন, ২ লাখ ৫৭ হাজার ৮৮৫ কোটি টাকা ঘাটতি ধরেও ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট উত্থাপন জাতীয় অর্থনীতির সক্ষমতারই পরিচায়ক। তারা বলেন, প্রস্তাবিত বাজেট বাস্তবায়নে প্রশাসনিক দক্ষতা, রাষ্ট্রীয় ব্যয়ের মান ধরে রাখার জন্য সুশাসন নিশ্চিত করা, রাজস্ব আহরনের পদ্ধতি জোরদার করা, কর ও রাজস্ব ফাঁকি দেয়া বন্ধ করা গেলে এ ঘাটতি পূরণ করা সম্ভব হবে। তারা বলেন, প্রস্তাবিত বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে: বাজার সিন্ডিকেট ধ্বংস করে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা, সীমিত ও নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতা ধরে রাখা, বিদ্যুৎ-গ্যাস-জ্বালানী সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা এবং ডলার ব্যবস্থাপনাসহ আন্তর্জাতিক লেনদেন সচল রাখা।
তারা বলেন, সামাজিক সুরক্ষা খাত, স্বাস্থ্য, কৃষিতে বরাদ্দ বাড়লেও চলতি অর্থবছরের তুলনায় শিক্ষা খাতে বরাদ্দ কমিয়ে দেয়া দুঃখজনক। মোবাইল ফোন, পেনড্রাইভ, এসডি কার্ড, স্ক্যানার, প্রিন্টার, সিসি টিভি, ইলেক্ট্রনিক ও ইলেকট্রিক হোম এপ্লায়ন্স এখন আর বিলাসী দ্রব্য নয়- প্রস্তাবিত বাজেটে এগুলোর দাম বৃদ্ধির প্রস্তাব ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশের প্রত্যয়ের সাথে সাংঘর্ষিক এবং স্ববিরোধী। তারা বলেন, এলপি গ্যাস সিলিন্ডার, সিমেন্ট, কলম, চশমা, কাগজের দাম বৃদ্ধির প্রভাবও পরবে নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের উপর।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments