সিংড়া(নাটোর)প্রতিনিধি: নাটোরের সিংড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন (৫০) ও রুহুল আমিন(৪৫) নিহত হয়েছে।
রবিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের বামিহাল বাজারে এই ঘটনা ঘটে।এ ঘটনায় দুই গ্রুপের ২ জন নিহত হয়েছে।
নিহতরা হলেন গ্রুপ প্রধান আফতাব উদ্দিন ও ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অপরজন ফরিদুল গ্রুুপের সমর্থক রুহুল আমিন(৪৫) বামিহাল দশোপাড়া গ্রামের মৃত শাজাহান আলীর পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, পরাজিত ইউপি সদস্য আফতাব এবং বর্তমান ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ফরিদুলের মধ্যে বামিহাল এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় পরাজিত ইউপি সদস্য আফতাবের নেতৃত্বে তার কয়েকজন অনুসারী বর্তমান ইউপি সদস্য ফরিদুল ইসলামের অনুসারী রুহুল আমিন ও আবু মুসার দশোপাড়ার বাড়িতে হামলা চালায়।
এর জেরে কিছুক্ষণ পর রুহুল ও মুসা তাদের লোকজন নিয়ে বামিহাল বাজারে এসে সেখানে থাকা আফতাব ও তার লোকজনের ওপর হামলা চালায়। এসময় তারা আফতাবকে ধারাল অস্ত্র দ্বারা এলোপাতাড়ি কোপাতে থাকে। আফতাবকে বাঁচাতে অনুসারীরাও সংঘর্ষে জড়ালে ঘটনাস্থলে তিনজন গুরতর জখম হয়। স্থানীয়রা আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আফতাব এর মৃত্যু হয়।
আহত আফতাব এর অনুসারী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম এবং ফরিদুল এর পক্ষের রুহুল আমিনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসারত অবস্থায় সোমবার সকালে রুহুল আমিন এর মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম বলেন, অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় হাসপাতালে পৌঁছানোর আগেই আফতাব এর মৃত্যু হয় এবং উপড় দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফাট করা হয়।
সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) জামিল আকতার বলেন, এ ঘটনার পর এলাকাজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের আটকে পুলিশি অভিযান পরিচালনা করা হচ্ছে।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments