ডেস্ক রিপোর্টঃ ডিজিটাল বাংলাদেশের কানেক্টিভিটি পার্টনার ও দায়িত্বশীল করপোরেট প্রতিষ্ঠান গ্রামীণফোন, ২০২১-২০২২ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক দেশের অন্যতম সর্বোচ্চ করদাতা প্রতিষ্ঠান হিসেবে সম্মাননা পেয়েছে। এ নিয়ে টানা সাতবারের মতো এ সম্মাননা অর্জন করলো গ্রামীণফোন।
টেলিযোগাযোগ খাতে টেক সার্ভিস লিডার গ্রামীণফোনকে সর্বোচ্চ পরিমাণ কর প্রদানের জন্য সম্মানিত করে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর বিভাগের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ)। এ উপলক্ষ্যে বৃহৎ কর ইউনিটের আয়কর অনুবিভাগের কর কমিশনার ইকবাল হোসেনের সভাপতিত্বে সম্প্রতি একটি অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনার সদস্য শাহীন আক্তার গ্রামীণফোনের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) ইয়েন্স বেকারের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রামীণফোনের হেড অব করপোরেট ট্যাক্স মো. মহসিন।
নিজেদের কর প্রদানের পাশাপাশি, অন্যদেরও এ ব্যাপারে উৎসাহিত করতে অনন্য দৃষ্টান্ত স্থাপনে প্রতিশ্রুতিবদ্ধ গ্রামীণফোন।বিগত অর্থবছরে গ্রামীণফোন আয়কর বিভাগের বৃহৎ করদাতা ইউনিটে ৩,৫৪৯ কোটি টাকা অবদান রেখেছে।
এ নিয়ে গ্রামীণফোনের সিএফও ইয়েন্স বেকার বলেন, “টেলিনর ও গ্রামীণফোনে আমরা গভর্নেন্স নিশ্চিত করতে এবং আমাদের সকল কার্যক্রম দায়িত্বের সাথে পরিচালনায় প্রতিশ্রুতিবদ্ধ। টানা সাতবারের মতো এনবিআর থেকে এ স্বীকৃতি পেয়ে আমরা সম্মানিত, যা আমাদের জাতীয় কোষাগারে ধারাবাহিকভাবে অবদান রাখতে এবং স্মার্ট বাংলাদেশ গঠনে নিরলস কাজ করে যেতে অনুপ্রাণিত করবে। দায়িত্বশীল ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে কর প্রদানকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করি; কেননা, কর রাজস্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখার মাধ্যমে যেকোনো দেশের উন্নয়নেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা সার্বিকভাবে কমিউনিটির ক্ষমতায়নে অবদান রাখবে।”
এর আগে, টানা ছয়বারের মতো, অর্থাৎ ২০১৫-১৬, ২০১৬-১৭, ২০১৭-১৮, ২০১৮-১৯, ২০১৯-২০ এবং ২০২০-২১ অর্থ বছরের মতো গ্রামীণফোন টেলিযোগাযোগ বিভাগে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক সর্বোচ্চ করদাতার স্বীকৃতি পায়।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments