রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় ধর্মপাশা উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়। কৃষি সম্প্রাসারণ অধিদপাতর কর্তৃক ধর্মপাশা উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন, সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো: অলিদুজ্জামান, ধর্মপাশা উপজেলা কৃষি অফিসার মীর হাসানাল বান্না, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, মোকারম হোসেন, নাসরিন সুলতানা দিপা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, দপ্তর সম্পাদক আজহারুল ইসলাম পিকে দিদার, বিঞ্জান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: ফেরদৌসুর রহমান, সেলবরষ ইউপি আওয়ামীলীগের সভাপতি বেনুয়ার হোসেন খান, যুগ্ন সাধারণ সম্পাদক শাহ আব্দুল বারেক ছোটন, আওয়ামীলীগ নেতা তৌমুর রহমান, প্রভাষক এম সানোয়ার জাহান মামুন, আলমগীর কবির সহ উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, প্রতি বছর প্রায় বিশটি মেশিন বিতরণ করা হয় এতে করে কৃষকগণ তার পাকা জমির ধান কাটা, মারাই করে নিজের ঘরে নিয়ে আসতে পারেন। এবছর আমার বীর মুক্তিযোদ্ধাদের মাঝে মেশিন বিতরণ করছি। বিশ্বনেত্রী মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা কৃষকদের প্রতি আন্তরিক তাই ৭০ পারসেন্ড ভুর্তকি দিয়ে ধান কাটা মেশিন বিতরণ করা হচ্ছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলাদেশ আওয়ামীলীগের।
অনিক রায়, ফরিদপুর অফিস: ঈদকে সামনে রেখে বাজারে পেঁয়াজের দাম কমে যাওয়ায় বিপাকে পড়েছেন ফরিদপুরের পেঁয়াজচাষিরা। জেলার সালথা ও নগরকান্দা উপজেলার অনেক কৃষক আগাম পেঁয়াজ তুলে বাজারে আনলেও প্রত্যাশিত দাম না প ...
আহাছানুলমতিন নান্নু বোচাগঞ্জ, (দিনাজপুর) প্রতিনিধি:দ বোচাগঞ্জ উপজেলা জুড়ে এখন আমগাছে মুকুলের সমারোহ। সবুজ পাতার ফাঁকে হলুদ রঙের মুকুলে ছেয়ে গেছে ডালপালা। বাতাসে ভেসে বেড়াচ্ছে মুকুলের মিষ্টি সুবাস; মৌম ...
অনিক রায়,ফরিদপুর অফিস: বসন্তের কোমল আগমনী বার্তায় ফরিদপুর জেলার বিস্তীর্ণ জনপদ আজ আম্রকুঞ্জের মুকুলে মুকুলে ভরে উঠেছে। মৃদুমন্দ দক্ষিণা বাতাস, ঝলমলে রোদ আর সহনীয় তাপমাত্রার অনুকূলে গাছে গাছে ফুটে ওঠা ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : তুলা দেশের অন্যতম চাহিদা নির্ভর অর্থকরী ফসল। আর এ অর্থকরী ফসল তুলা সবচেয়ে বেশি উৎপাদন হয়ে থাকে কুষ্টিয়ার দৌলতপুরে। এ অঞ্চলের তুলার আঁশের গুণগত মান ভাল হওয়ায় এখানকার তুলা ...
সব মন্তব্য
No Comments