সিপিবির সাবেক সভাপতি শ্রমিক নেতা শহীদুল্লাহ্ চৌধুরী আর নেই

প্রকাশ : 03 Jan 2025
সিপিবির সাবেক সভাপতি শ্রমিক নেতা শহীদুল্লাহ্ চৌধুরী আর নেই

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সাবেক সভাপতি প্রখ্যাত শ্রমিক নেতা শহিদুল্লাহ চৌধুরী আর নেই। শুক্রবার ( ৩ জানুয়ারি ২০২৫)  দুপুর ২ টা ৩০ মিনিটের দিকে  বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন তিনি।  সিপিবির কেন্দ্রীয় কমিটির তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। 


বীর মুক্তিযোদ্ধা সহিদুল্লাহ চৌধুরীর মৃতুতে সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে শোক জানিয়েছে।

বিৃবতিতে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের শ্রমিক আন্দোলনের কিংবদন্তী সিপিবির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সহিদুল্লাহ চৌধুরী দেশের শ্রমিক আন্দোলনে, বিশেষ করে পাটকল শ্রমিক আন্দোলনে কয়েক দশক ধরে তিনি নেতৃত্বদান করেছেন। 


সিপিবির কর্মসূচি :

আগামীকাল সকাল ৯ টায় সিপিবির কেন্দ্রীয় কার্যালয় শ্রদ্ধা জানানো শেষে শোক র‌্যালি সহকারে মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। সেখানে জাতির পক্ষ থেকে সকাল ১০-১১ টা পর্যন্ত শ্রদ্ধা জানানো হবে। সিপিবির পক্ষ থেকে সকলকে কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়।

সম্পর্কিত খবর

;