পিরোজপুর অফিস : পিরোজপুর শহরের প্রাণকেন্দ্র দিয়ে প্রবাহিত মৃতপ্রায় সিআই পাড়া চাঁদমারি খাল সংস্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের বাসভবনসংলগ্ন খাল অংশ থেকে পৌরসভার উদ্যোগে এবং কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় এ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।অভিযানের প্রথম দিনে খালের দুই পাড় দখলমুক্তকরণ, ময়লা-আবর্জনা অপসারণ, পলি পরিষ্কার এবং পরিবেশগত পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালিত হয়। দীর্ঘদিনের অবহেলায় খালের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হলেও চলমান উদ্যোগে তা পুনরুদ্ধারের সম্ভাবনা সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। উদ্বোধনী কার্যক্রমে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ইসরাত জাহান, পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্বেচ্ছাসেবী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পৌর প্রশাসক ইসরাত জাহান বলেন, অল্প পরিসরে কাজ শুরু হলেও সাধারণ মানুষের সহযোগিতা ও অংশগ্রহণ অত্যন্ত উৎসাহব্যঞ্জক। পর্যাপ্ত বরাদ্দ পাওয়া গেলে শহরের অন্যান্য খালও ধাপে ধাপে সংস্কার ও পুনঃখনন করা হবে। শহরবাসীর স্বচ্ছ পরিবেশ ও জলাবদ্ধতা নিরসনে এই উদ্যোগকে ভবিষ্যতে আরও শক্তিশালী ও টেকসই করার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments