আ: রহিম সরদার: বরিশাল জেলার উজিরপুরে একমাত্র মটকা চায়ের দোকানের যাত্রা শুরু করেছে এক তরুন যুবক । পৌরসভার ৪ নং ওয়াডের শেরে বাংলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নিকটবর্তী বাইতুল আমান জামে মসজিদের পাশে দোকানে বিকেল থেকে অধিক রাত পর্যন্ত মটকা চা বিক্রী হচ্ছে । দোকানদার অনার্স তৃতীয় বর্ষের ছাত্র সৌরভ সরকার হ্রদয় জানান পরাশুনার জন্য ঢাকায় বসবাস করার সময় এই মটকা চায়ের দোকান দেখে তার মধ্যে আগ্রহ তৈরী হয় । ভারতে একে বলে তন্দুরী চা । কিছু দিন পুর্বে মাদারীপুর থেকে হাতে কলমে প্রশিক্ষন নিয়ে এই ব্যাবসা শুরু করেন । এতে পিওর গরুর দুধ ,আদা, এলাচ , লবঙ্গ , কাজু বাদাম গুরা দুধের ফ্লেভার দিয়ে চা তৈরী হয় । একটি তন্দুরী চুলায় মাটির মটকা পুড়িয়ে টকটকে লাল করে পিতলের পাজালের মধ্যে চা মিশ্রিত তরল দুধ ঢেলে দিয়ে তৈরী করা হয় মজাদার মটকা চা । ঐ চা ছোট ছোট ওয়ান টাইম মাটির কাপে পরিবেশন করা হয় । প্রতি কাপ চা ২০ টাকা । ইতি মধ্যে বিভিন্ন উপজেলা থেকে এই চা খেতে ভীর জমতে শুরু করেছে । চা পানকারী আগৈলঝাড়া থেকে আসা জসিম উদ্দিন জানান এই চা অত্যান্ত মজাদার , আসে পাশে কোথাও এই চা তৈরী না হওয়ায় এখানে এসেছি ।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments