সামসুল আলম সজ্জন: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন এবং হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর। আগামীকাল সোমবার (২৫ আগস্ট) পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ পাবেন প্রার্থীরা। এরপর ২৬ আগস্ট চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। তারপর থেকে নির্বাচনী প্রচার-প্রচারণায় নামবেন প্রার্থীরা। এর আগে কেউ প্রচার চালালে সেটি ডাকসু নির্বাচনের আচরণ বিধি ভঙ্গ হিসেবে বিবেচিত হবে এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। যদিও এরইমধ্যে বিভিন্ন দল ও জোটের প্রার্থীরা শিক্ষার্থীদের সাথে সালাম ও কুশল বিনিময় শুরু করেছেন।
এবারের ডাকসু নির্বাচনে মোট ভোটার ৩৯ হাজার ৭৭৫ জন । এর মধ্যে নারী ভোটার ১৮ হাজার ৯০২ জন আর পুরুষ ভোটার ২০ হাজার ৮৭১ জন।
ডাকসু নির্বাচনে বিভিন্ন ছাত্রসংগঠন, স্বতন্ত্রসহ ১০টির মতো প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। ভিপি, জিএস, এজিএসসহ ডাকসুর কেন্দ্রীয় সংসদে পদ রয়েছে ২৮টি। এসব পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ৫০৯টি মনোনয়নপত্র জমা পড়েছিল। বৈধ প্রার্থী তালিকা অনুযায়ী মোট প্রার্থী চূড়ান্ত হয়েছে ৪৬২ জন। ডাকসুর ভিপি পদে ৪৮ জন, জিএস পদে ১৯ জন ও এজিএস পদে ২৮ জনের প্রার্থিতা প্রাথমিকভাবে বৈধ ঘোষণা করা হয়েছে। ১২টি সম্পাদকীয় পদে প্রার্থী হয়েছেন সর্বনিম্ন ৯ থেকে সর্বোচ্চ ১৯ জন। আর ১৩টি সদস্যপদের জন্য ২১৫ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে।
যাচাই-বাছাইয়ে ৪৭টি মনোনয়নপত্র প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ বিবেচিত হয়। গত ২২ ও ২৩ আগস্ট দুইদিনে খসড়া তালিকা থেকে বাদ পড়া মোট ৩৪ জন প্রার্থী আপিল করেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল নিষ্পত্তির শেষ সময়সীমা আজ। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন আগামীকাল সোমবার। ২৬ আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে। এরপর থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করা যাবে। এবারের নির্বাচনে রেকর্ড সংখ্যক প্রার্থীরা লড়াই করবেন। ৫ পৃষ্ঠার ব্যালট পেপারে ভোট দিতে একেকজন ভোটারের সময় লাগবে কমপক্ষে ৭ মিনিট।
ছাত্রীদের জন্য ৫টিসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট হল আছে ১৮টি। প্রতিটি হল সংসদে ভিপি (সহসভাপতি) ও জিএসসহ (সাধারণ সম্পাদক) পদ আছে ১৩টি। সে হিসাবে সব হল মিলিয়ে মোট ২৩৪টি পদ আছে। এর বিপরীতে প্রাথমিক যাচাই-বাছাইয়ে ১ হাজার ১০৮ জন শিক্ষার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে।
কেন্দ্রীয়ভাবে ১০টির মতো প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করলেও কোনো ছাত্রসংগঠন বা জোটের পক্ষ হতে হল সংসদের নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল দিতে পারেনি। ১৮টি হলের মধ্যে ছাত্রদল সর্বোচ্চ ১৪টিতে পূর্ণাঙ্গ প্যানেল দিতে পেরেছে। তবে প্যানেল ঘোষণা না করলেও বিভিন্ন হল সংসদে অনেক স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দিচ্ছে প্রতিরোধ পর্ষদ, অপরাজেয় ৭১-অদম্য ২৪ প্যানেল, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট সহ বিভিন্ন প্যানেল।
প্রতিদ্বন্দ্বী না থাকায় ইতিমধ্যে হল সংসদের নির্বাচনে দুটি সম্পাদকীয় পদে ভোট ছাড়াই নির্বাচিত হতে যাচ্ছেন দুই প্রার্থী। তাদের একজন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল সংসদের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেয়া রেহেনা আক্তার এবং অপরজন শামসুন নাহার হল সংসদের নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলের প্রার্থী লামিয়া আক্তার (লিমা)। উল্লিখিত উভয় প্রার্থীর ক্ষেত্রেই উক্ত দুই ছাত্রী হলে বহিরঙ্গন ক্রীড়া সম্পাদক পদে একটি করে মনোনয়নপত্র জমা পড়েছে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments