স্টাফ রিপোর্টার:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া প্রস্তুত বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। সোমবার (১৮ আগষ্ট) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচনী প্রস্তুতি ও রোডম্যাপ নিয়ে এক ব্রিফিংকালে একথা বলেন তিনি।
ইসি সচিব বলেন, আগামী নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু দেখছে না ইসি। নির্বাচনী রোডম্যাপ সমন্বয়ের কাজ চলছে। ড্রাফট রেডি। এই সপ্তাহেই কমিশন বৈঠকে তুলে ঘোষণা করা হবে।
তিনি বরেন , গতবারের মতো এবারও প্রতি তিন হাজারের জন্য একটি বোট কেন্দ্র থাকবে। ভোটকেন্দ্রের সংখ্যা বাড়বে না। তবে যৌক্তিক বিবেচনায় বাড়বে। প্রতি ৫০০ জনের জন্য একটি বুথ। এটা ৬০০ করা হবে।
ইসি সচিব আরও বলেন, রাজনৈতিক দল নিবন্ধনে প্রাথমিকভাবে বাছাই হওয়া ২২টি দলের বিষয়ে মাঠ পর্যায় তদন্ত করতে মাঠ প্রশাসনকে চিঠি দিয়েছে কমিশন।
গত ৫ আগষ্ট জাতীয় উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার কথা জানান।
এরপর প্রধান উপদেষ্টার কার্যালয় নির্বাচন কমিশনকে নির্বাচন আয়োজনের চিঠি পাঠায়। নির্বাচন কমিশন (ইসি) নির্বাচনের প্রস্তুতি শুরু করেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments