স্টাফ রিপোর্টার: ‘শিক্ষা মন এবং নৈতিকতার বিকাশ ঘটায়’ এই স্লোগানে শিক্ষার পাশাপাশি কোরআনের আলোয় আলোকিত করার লক্ষ্যে শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষার মানোন্নয়ন করতে হবে।
শুক্রবার (২৯ নভেম্বর) সকালে ঐহিত্যবাহী এম এ ছাত্তার উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এক অভিভাবক সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বলেন,শীতলক্ষ্যা নদীর তীরে সারুলিয়া এলাকায় ঐহিত্যবাহী এম এ ছাত্তার উচ্চ বিদ্যালয়টি ১৯৭৬ সালে নিজস্ব জমি প্রদান করে প্রতিষ্ঠা করেন এম এ ছাত্তার। এখানে আজও অন্তর্ভুক্তিমূলক সমতাভিত্তিক শিক্ষা প্রদানে বিশেষ ভূমিকা রেখে চলেছে। বিদ্যালয়টি ডেমরা থানা এলাকায় আজও ঐতিহ্য বহন করে চলেছে বীরদর্পে যা ভবিষ্যতে সকলের প্রচেষ্টায় আরও গৌরবোজ্জল ইতিহাস সৃষ্টি করবে শিক্ষাক্ষেত্রে।
বিদ্যালয়টিতে প্রধান শিক্ষক ও গভর্নিংবডির সিদ্ধান্তে নামাজ আদায়ের জন্য প্রয়োজনীয় ১০ টি সুরা শিক্ষা মুখস্ত করা, কোরআনের আলো ছড়িয়ে দিতে কোরআন শিক্ষা করা ও সুযোগ্য শিক্ষকের মাধ্যমে কম্পিউটারের বেশ কিছু জরুরী বিষয় শিক্ষাগ্রহন বাধ্যতামূলক করা হয়েছে। এক্ষেত্রে বিষয়ভিত্তিক মূল শিক্ষার পাশাপাশি বাড়তি ওইসব শিক্ষা প্রদানের ব্যবস্থা করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম এম এ ছাত্তারের ছেলে এম এ বাশার মনির এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মো. আব্দুস সালামের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডেমরা থানা বিএনপির প্রস্তাবিত কমিটির সভাপতি এস এম রেজা সেলিম, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক মো. আনিসুজ্জামান, ডেমরা থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. হানিফ মিয়া, বিশিষ্ট্য সাংবাদিক মাহাবুবুর রহমান মনি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলী আহম্মেদ ও কবির হোসেন ভূঁইয়া শ্যামল।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments