বুলবুল আহমেদ নাটোর প্রতিনিধি: নাটোরে তিনটি মামলায় খালাস পেয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ৬৯ জন দলীয় নেতাকর্মী।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নাটোর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মাইনুদ্দীন দুই মামলা ও যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামসুল আল আমীন একটি মামলায় খালাস প্রদান করেছেন।
আসামি পক্ষের আইনজীবী অ্যাড. রুহুল আমিন তালুকদার টগর জানান, নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার রামশাকাজিপুর বাড়িতে হামলা, লুটপাট ও আগুন দেয়ার ঘটনায় ২০০৪ সালের ২৭ এপ্রিল বিএনপি নেতা দুলুসহ ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। একই উপজেলায় ২০০৭ সালে ৮ এপ্রিল দুলুসহ ২২ জনকে আসামি করে অপর একটি চাঁদাবাজির মামলা দায়ের হয়। এবং ২০০৮ সালের ৭ জুলাই মুদি দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ এনে দুলুসহ ২২ জনকে আসামি করে অপর আরেকটি মামলা দায়ের করা হয়। মামলায় তিনটিতে বাদিপক্ষ আসামিদের শনাক্ত করতে না পারায় এবং রাষ্ট্রপক্ষ স্বাক্ষী প্রমাণ করতে না পারায় বিএনপির নেতা দুলুসহ মোট ৬৯ জনকে খালাস দিয়েছেন আদালত।
বিএনপির নেতা অ্যাড. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আমিসহ আমার দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলায় জড়ানো হয়েছি। এ মিথ্যা মামলায় বার বার আদালতে আসতে হয়েছে। আজ দীর্ঘ অনেক বছর পর আদালতে তা মিথ্যা প্রমাণিত হয়েছে। দেশে ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments