সুৃমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় উজান থেকে নেমে আসা ঢল ও দশানী নদী ও ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেয়ে বন্যা দেখা দিয়েছে। বন্যার পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে।
বন্যায় সাধুরপাড়া, বগারচর, নিলক্ষিয়া ও মেরুরচর ইউনিয়নের একাংশের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যার কারণে সাধুরপাড়া ইউনিয়নের চর কামালের বার্তী ১১৫ ফুট দৈর্ঘ্যের কাঠের একটি সাঁকো ভেঙে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
এসব গ্রামের রোপা আমনের ক্ষেত সম্পূর্ণ বন্যার পানিতে ডুবে গেছে। এতে করে কৃষকের মধ্যে আতঙ্ক দেখা দেখা দিয়েছে। বন্যার পানিতে কৃষকের স্বপ্ন রোপা আমন ক্ষেত পানি তলিয়ে যাওয়ায় কৃষকরা দুশ্চিন্তায় পড়েছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ জানান, এখন পর্যন্ত ১ হাজার ৫৮০ হেক্টর জমির রোপা আমন বন্যার পানিতে নিমজ্জিত রয়েছে। তবে পানি দীর্ঘস্থায়ী হলে কৃষকের অনেক ক্ষতিসাধন হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা জানান, বন্যা কবলিত এলাকার মানুষের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাধুরপাড়া, মেরুরচর, বগারচর ও নিলক্ষিয়া ইউনিয়নে মানবিক সহায়তা কর্মসূচি থেকে (প্রতিটি ইউনিয়নে ১ লাখ করে টাকা) ৪ লাখ টাকা ও প্রতি ইউনিয়নে এক মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments