ডেস্ক রিপোর্ট: কর্মীদের বীমা সুবিধা প্রদানে মেটলাইফের সেবা গ্রহণ করবে বাংলাদেশের শীর্ষস্থানীয় এবং বৃহত্তম বিউটি ও পারসোনাল কেয়ার ই-কমার্স প্ল্যাটফর্ম সাজগোজ লিমিটেড। এর ফলে, প্রতিষ্ঠানটির কর্মীবৃন্দ দুর্ঘটনা, অক্ষমতা, অকালমৃত্যু এবং জরুরি চিকিৎসার ক্ষেত্রে বীমা সুরক্ষার আওতায় থাকবেন।
মেটলাইফের কাস্টমাইজড সল্যুশন, অনলাইনে দাবি-নিষ্পত্তির সেবা, দ্রæত বীমা দাবি প্রদান করা এবং আর্থিক সক্ষমতার কারণে সাজগোজ লিমিটেড এর কর্মীদের জন্য মেটলাইফকে বীমা প্রদানকারী হিসেবে নির্বাচিত করেছে।
সাজগোজ লিমিটেড ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে সুপরিচিত প্রসাধনী ব্র্যান্ডগুলোর নির্ভেজাল পণ্য সরবরাহ করে যাচ্ছে এবং এর ভোক্তা-বান্ধব এবং যথাসময়ে সেবাদান বৈশিষ্টের অধিকারী একটি সর্বজনীন মাল্টি-ব্র্যান্ডেড বিক্রেতা হিসেবে সুনাম অর্জন করেছে।
বাংলাদেশে আটশো'র বেশি প্রতিষ্ঠানের ২ লাখ ৭০ হাজারের বেশি কর্মী ও তাদের পরিবারকে বীমা সুরক্ষা দিচ্ছে মেটলাইফ।
সম্প্রতি, সাজগোজ লিমিটেড ও মেটলাইফ বাংলাদেশ-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাজগোজ লিমিটেডের কো-ফাউন্ডার ও সিসিও সিনথিয়া শারমিন ইসলাম, হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট ফারহানা প্রীতি, হেড অফ হিউম্যান রিসোর্স হাসিবা বিনতে হান্নান, সিনিয়র এক্সেকিউটিভ অফ হিউম্যান রিসোর্স রাজিব আহমেদ; মেটলাইফের চিফ করপোরেট বিজনেস অফিসার নাফিস আখতার আহমেদ, ডিরেক্টর অ্যান্ড হেড অফ এমপ্লয়ি বেনিফিটস মোহাম্মদ কামরুজ্জামান, এমপ্লয়ি বেনিফিটসের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মনিরুল ইসলাম, এমপ্লয়ি বেনিফিটসের ম্যানেজার নাফিস ইসলাম এবং এমপ্লয়ি বেনিফিটসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রায়হান চৌধুরী।
সাজগোজ লিমিটেডের কো-ফাউন্ডার ও সিসিও সিনথিয়া শারমিন ইসলাম বলেন, “আমাদের ব্যবসা ও ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করেন কর্মীরা। আমরা নিশ্চিত করতে চাই, কর্মীরা যেন এই প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে নিজেকে মনে করেন। আমাদের প্রয়োজনের সাথে মেটলাইফের পলিসি এবং সুযোগ-সুবিধাগুলো মিলে গেছে। তাই আমরা মেটলাইফকে আমাদের কর্মীদের বীমা সুরক্ষা প্রদানের জন্য নির্বাচিত করেছি।”
এ বিষয়ে মেটলাইফ বাংলাদেশের চিফ করপোরেট বিজনেস অফিসার নাফিস আখতার আহমেদ বলেন, “প্রতিষ্ঠানের উন্নতির পেছনে প্রতিটি কর্মীর অসামান্য অবদান রয়েছে। কর্মীরা এই জেনে অনুপ্রাণিত বোধ করবেন যে প্রতিষ্ঠান তাদের জন্য বীমা সুরক্ষার ব্যবস্থা করে জীবনের বহু অনিশ্চয়তা থেকে তাদেরকে রক্ষার উদ্যোগ নিয়েছে। সাজগোজকে আমাদের করপোরেট ক্লায়েন্ট পরিবারের নতুন সদস্য হিসেবে স্বাগত জানাই।”
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments