আশাশুনি - কালিগঞ্জ
মোঃ সাইফুল্লাহ: সাতক্ষীরা- ৩ (আশাশুনি- কালীগঞ্জ)আসনে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক ডাঃ মোঃ শহিদুল আলম ফুটবল প্রতীক নিয়ে শক্ত অবস্থানে রয়েছেন। বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং সাতক্ষীরার মানুষের কাছে গরীবের ডাক্তার খ্যাত শহিদুল আলম বিএনপির অন্যতম মনোনয়ন প্রত্যাশী ছিলেন। ওই অঞ্চলের সাধারন মানুষের কাছে তিনি চিকিৎসা সেবার ক্ষেত্রে অনেকটাই আশা ভরসার প্রতীক। গরীব দুঃখী মানুষের সবচেয়ে কাছের আপনজন তিনি। তা সত্ত্বেও সম্প্রতি সাতক্ষীরা -৩ এর মনোনয়ন চেয়েও তিনি পাননি। দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি কাজী আলাউদ্দিন। স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ডাক্তার শহিদুল আলম কে ইতোমধ্যেই বহিষ্কার করেছে বিএনপি। খোঁজ নিয়ে জানা গেছে, ওই অঞ্চলের তৃণমূলের সাধারণ ভোটারদের ভালবাসা এবং ব্যাপক সমর্থনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। এলাকায় চালাচ্ছেন ব্যাপক প্রচার প্রচারণা। এতে জনগণের সর্বোচ্চ সাড়া মিলছে। এমনটি জানা গেছে।অপরদিকে কাজী আলাউদ্দিন ও ধানের শীষ নিয়ে থেমে নেই। তিনিও ব্যাপকভাবে প্রচার-প্রচারনা চালাচ্ছেন। ২০১৮ সালে বিএনপি ওই আসনে ডাঃ শহিদুল আলমকে মনোনয়ন দিয়েছিল। কিন্তু তৎকালীন আওয়ামী সরকারের ভোট কারচুপির কারণে তিনি পরাজিত হন। আসন্ন নির্বাচনে ঐ আসন থেকে সাধারণ মানুষ ধারণা করেছিলেন শতভাগ মনোনয়ন পাবেন এই জনপ্রিয় নেতা।কিন্তু সঙ্গতকারণে তিনি মনোনয়ন না পাওয়ায় ওই এলাকার সাধারণ মানুষেরা মনে কষ্ট পেয়েছেন বলে মন্তব্য করেছেন অনেকেই। এজন্য তারা ডাঃ শহিদুল আলমকে যেকোনো ভাবেই নির্বাচন করতে চাপ দিচ্ছিলেন। উল্লেখ্য,গত কয়েক যুগ ধরেই তিনি সাতক্ষীরার আপামর জনসাধারণকে নিজের প্রায় সর্বস্ব বিলিয়ে চিকিৎসা দিয়ে আসছেন। এমনকি বিএনপির রাজনীতি করার কারণে তিনি সরকারি চাকরি পর্যন্ত ছেড়েছেন। তেমনই বলছিলেন ওই অঞ্চলের কয়েকজন ভোটার। অপর দিকে এ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা নিয়ে লড়ছেন হাফেজ রবিউল বাশার। সেখানে তিনিও ইতোমধ্যে একটি অবস্থান তৈরি করে ফেলেছেন। তবে সমীকরণ যাই হোক ফুটবলের সাথেই প্রতিদ্বন্দ্বীতা করতে হবে অন্য যেকোনো মার্কার প্রার্থী কে। সাধারণ মানুষ এবং ভোটারদের ধারণা স্বতন্ত্র প্রার্থী হলেও ডাঃ মোঃ শহিদুল আলমের ব্যক্তিগত জনপ্রিয়তা এবং মানুষের প্রতি তার সর্বোচ্চ ত্যাগ স্বীকার বৃথা যাবে না। তিনিই শেষ পর্যন্ত নির্বাচিত হবেন বলেই অনেকেরই ধারণা করেছেন । মোঃ শহিদুল আলম বলেন, সাধারণ মানুষের ভালোবাসার কাঙাল আমি। তাদের কথা ভেবেই আমি নির্বাচনে অংশগ্রহণ করছি স্বতন্ত্রভাবে। ইনশাআল্লাহ সাধারণ মানুষের ভালোবাসা এবং ভোটারদের সমর্থন নিয়ে আগামী ১২ ই ফেব্রুয়ারি ফুটবল মার্কা জয়লাভ করবে। এই নির্বাচন ঘিরে রাজনৈতিক মাঠ এখন সরব। দলীয় প্রার্থীদের পাশাপাশি এই স্বতন্ত্র প্রার্থীর সক্রিয় উপস্থিতিতে ভোটের সমীকরণ বদলে যেতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৭ হাজার ৭৬১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫০ হাজার ২৬৭ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৪৭ হাজার ৪৯১ জন। ভোটার তালিকায় হিজড়া ভোটার অন্তর্ভুক্ত রয়েছেন ৩ জন, যা এ আসনে ভোটার তালিকার অন্তর্ভুক্তির ইতিবাচক দিক হিসেবে দেখা হচ্ছে।
এখন অপেক্ষা আগামী ১২ ই ফেব্রুয়ারি।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments