ডেস্ক রিপোর্ট: সাবেক সংসদ সদস্য হাজী মো. সেলিমকে আটক করেছে পুলিশ।রোববার (১ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে রাজধানীর বংশাল এলাকা থেকে তাকে আটক করা হয়। ডিএমপির যুগ্ম কমিশনার রবিউল ইসলাম ভূইয়া এতথ্য নিশ্চিত করেছেন।
রাজধানী ঢাকার লালবাগ ও চকবাজার এলাকা নিয়ে গঠিত ঢাকা-৭ আসনের সংসদ সদস্য ছিলেন হাজী সেলিম। ১৯৯৬ সালে প্রথম আওয়ামীলীগের প্রার্থী হিসেবে তৎকালীন ঢাকা-৮ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের নির্বাচনে প্রয়াত বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টুর কাছে হেরে যান তিনি।
২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসন থেকে আওয়ামীলীগ প্রার্থীকে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন হাজী সেলিম।২০১৮ সালে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
সর্বশেষ চলতি বছর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাজী সেলিম প্রার্থী হননি।তাঁর ছেলে সোলায়মান মোহাম্মদ সেলিম ঢাকা-৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
হাজী সেলিম ও তার স্ত্রী গুলশান আরার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের কারনে ২০০৭ সালের ২৪ সেপ্টেম্বর মামলা করেন দুদক। ওই মামলায় ২০০৮ সালের ২৭ এপ্রিল আদালত হাজী সেলিমকে ১৩ বছরের কারাদন্ড দেন।
২০২২ সালে ওই মামলায় হাইকোর্ট হাজী সেলিমের ১০ বছর কারাদন্ড বহাল রেখে রায় দেন। আদালতে আত্মসমর্পন করে কিছুদিন কারাভোগ কের ২০২৩ সালে জানুয়ারিতে উচ্চ আদলত থেকে জামিন পান সেলিম।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments