বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ছাত্র-শিক্ষক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। পরে উপাচার্যের নেতৃত্বে ছাত্র-শিক্ষক কেন্দ্র চত্বরে এক র্যালি বের করা হয়। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, সমিতির সভাপতি আল সাদী ভূঁইয়া, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মাহী, সাবেক নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দসহ সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সমিতির সদস্যবৃন্দ এবং সমিতি সংশ্লিষ্ট বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি দেশে শিক্ষার্থীদের নেতৃত্বে পরিচালিত সকল সাংবাদিক সংগঠনের নিকট পথিকৃৎ। এই সংগঠনকে অনুসরণ করেই দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সংগঠন গড়ে উঠেছে। সমিতির সদস্যরা পেশাদারিত্বের সাথে সংবাদ উপস্থাপনার মাধ্যমে শিক্ষাঙ্গনের নানা অসংগতি তুলে ধরে সুষ্ঠু ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণাসহ সামগ্রিক উন্নয়নকে আরও এগিয়ে নিতে সততা, বস্তুনিষ্ঠতা ও দক্ষতার সঙ্গে কাজ করার জন্য সমিতির সদস্যবৃন্দের প্রতি উপাচার্য আহবান জানান।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments