রাজশাহী,ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশালে ভারী বর্ষনের পূর্বাভাস

প্রকাশ : 10 Jul 2025
রাজশাহী,ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশালে ভারী বর্ষনের পূর্বাভাস

ডেস্ক রিপোর্ট:  দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয়তার কারণে আজ  ( ১০ জুলাই )  সকাল ১০ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় রাজশাহী,ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি./২৪ ঘন্টা) থেকে অতি ভারী

(>৮৮ মি.মি./২৪ ঘন্টা) বর্ষণ হতে পারে। আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।

অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বসের সম্ভাবনা রয়েছে। 

সম্পর্কিত খবর

;