রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় গ্রামীণ জনগনকে বৃক্ষরোপণে উৎসাহিত করার লক্ষ্যে গ্রামীণ ব্যাংকের সপ্তাহব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। দেশব্যাপি বৃক্ষরোপণ সপ্তাহ পালণের অংশ হিসেবে মঙ্গল ও বুধবার (২০ ও ২১ জুন ) দিনভর বানারীপাড়া এরিয়া ও উপজেলা শাখাসহ সকল শাখায় সদস্যদের মধ্যে বিভিন্ন জাতের ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। গ্রামীণ ব্যাংকের বানারীপাড়া এরিয়া ম্যানেজার মো. সিরাজুল ইসলাম ও বানারীপাড়া শাখা ম্যানেজার মো. আমিনুর শেখ সদস্যদের মাঝে এ বৃক্ষের চারা বিতরণ করেন। প্রসঙ্গত, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ও পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানের উদ্যোগে সারা দেশে সদস্যদের মাঝে ২০ কোটি বৃক্ষের চারা বিতরণ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই অংশ হিসেবে গ্রামীণ ব্যাংক সপ্তাহ ব্যাপি সদস্যদের মাঝে বরিশাল জোনে ৫০ লাখ,বানারীপাড়া এরিয়ায় ৮ লাখ ২৭ হাজার ও বানারীপাড়া শাখায় ৭৭ হাজার গাছের চারা বিতরণ করবে। এদিকে এ কর্মসূচি বাস্তবায়নের ফলে সবুজ বনায়নে গ্রামীণ বাংক ব্যাপক ভূমিকা পালন করবে বলে সচেতন মহলসহ স্থানীয়রা মনে করছেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments