রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়া উপজেলার দক্ষিণ বাইশারী গ্রামে এক বছরের শিশুর গলায় ধারালো অস্ত্র ধরে মিজানুর রহমান বাবুল নামের এক ব্যক্তির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলার প্রধান অসামী উপজেলার বাইশারী ইউনিয়নের গরদ্বার গ্রামের মৃত. বজলুর রহমানের ছেলে সাবেক সৌদি প্রবাসী মো. শহিদুল ইসলাম মানিককে (৫০) গ্রেফতার করেছে থানা পুলিশ। তাকে বুধবার (২৩ এপ্রিল) সকালে বরিশাল আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে বানারীপাড়া পৌর শহরের বন্দর বাজার এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে মানিককে আটক করা হয়। ওইদিন (মঙ্গলবার) বিকালে মিজানুর রহমান বাবুল বাদী হয়ে শহিদুল ইসলাম মানিক (৫০) ও কালু (৩০) নামের দুইজনকে সুনির্দিষ্ট ও ৫/৭ জনকে অজ্ঞাতনামা আসামী করে বানারীপাড়া থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা বানারীপাড়া থানার উপ-পরিদর্শক চন্দন কুমার রায় জানান,ডাকাতির রহস্য উদঘাটন ও এর সঙ্গে জড়িতদের গ্রেফতারের সর্বাত্মক চেষ্টা চলছে। এ বিষয়ে আসামী শহিদুল ইসলাম মানিককে রিমান্ডে এনে জিঙ্গাসাবাদ করা হবে বলেও জানান তিনি। প্রসঙ্গত, সোমবার (২১ এপ্রিল) দিবাগত রাত দুইটা-আড়াইটার দিকে একদল ডাকাত উপজেলার বাইশারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে দক্ষিণ বাইশারী গ্রামের দফাদার বাড়িতে হানা দিয়ে মিজানুর রহমান বাবুলের (বাবুল দফাদার) বসত বিল্ডিংয়ের জানালার গ্রিল কেটে ও রুমের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে । এসময় তারা প্রথমে অস্ত্রের মুখে বাবুল দফাদারের মুখ ও হাত-পা বেধে ফেলে তাকে মারধর করে। পরে ৭/৮ জনের সশস্ত্র ডাকাত দল পাশের রুমে থাকা পুত্র বধু নুসরাত ও তার এক বছর বয়সী মেয়ে সামিয়ার গলায় ধারলো অস্ত্র ধরে ভয়ভীতি দেখিয়ে ষ্টীলের আলমিরা ও ওয়ারড্রপ,কাঠের ওয়াল শোকেস ও কয়েকটি ট্র্যাঙ্ক ভেঙ্গে নগদ প্রায় দুই লক্ষাধিক টাকা,২০/২১ ভরি স্বর্নালঙ্কার ও দুইটি মোবাইল ফোনসহ বিভিন্ন মালপত্র লুট করে নিয়ে যায়। ডাকাতদলের কেউ কেউ মুখোশধারী ছিলেন। তবে সশস্ত্র ওই ডাকাতদলের মধ্যে উপজেলার বাইশারী ইউনিয়নের গরদ্বার গ্রামের মানিক ও দত্তপাড়া গ্রামের কালুকে মামলার বাদী মিজানুর রহমান বাবুল চিনতে পেরেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments