বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ^বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন বেগমগঞ্জ-সোনাইমুড়ী উপজেলা ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতি’র মিলনমেলা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান আজ ১০ ফেব্রুয়ারি শুক্রবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কল্যাণ সমিতির সভাপতি এ এইচ এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক শরিফ উল্লাহ ভূঁইয়া, এফবিসিসিআই-এর সভাপতি মো. জসিম উদ্দিন, পারটেক্স স্টার গ্রুপের ভাইস চেয়ারম্যান আজিজ আল কায়সার টিটু এবং সাবেক সচিব জনাব বেলায়েত হোসেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ভাষার মাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহিদ সদস্যবৃন্দ এবং অমর একুশের বীর শহিদদের অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠনগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে বেগবান এবং শিক্ষার্থীদের সহায়তা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এই ধরনের মিলনমেলা সকলকে একত্রিত করে ও পরস্পরের মধ্যে বিরাজমান সুসম্পর্ককে আরও দৃঢ় করে বলে তিনি উল্লেখ করেন। অন্যের প্রতি শ্রদ্ধাশীল থেকে সহযোগিতা ও অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি ধারণ করে কঠোর পরিশ্রমের মাধ্যমে সুনাগরিক ও দক্ষ মানব সম্পদ হিসেবে প্রতিষ্ঠিত হতে উপাচার্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments