মুহাম্মদ সাইফুল্লাহ, সাভার প্রতিনিধি: সাভারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচি এবং দেশ ও গণতন্ত্র বিরোধী অপশক্তি দ্বারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের নিয়ে অশালীন মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার সাভার পৌরসভার ব্যাংক কলোনি মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সায়েদুল আলম বাবুল। সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ দেওয়ান সালাউদ্দিন বাবু, খন্দকার আবু আশফাক, আহ্বায়ক ঢাকা জেলা বিএনপি,সাভার থানা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার, সাবেক উপজেলা চেয়ারম্যান কফিল উদ্দিন, সাভার থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিন আহমেদ, ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু, সিনিয়র সহ-সভাপতি ঢাকা জেলা বিএনপি।প্রধান অতিথির বক্তব্যে রিজভী বলেন,যার সমাজে সুনাম আছে তাদেরকে সদস্য করুন। বিএনপি একটি বিরাট দল।এর মধ্যে দুএকজন আকাম করলে, দেখতে হবে বিএনপি তাকে প্রশ্রয় দিয়েছে কিনা? বিএনপির কেউ অপকর্ম করলে আমরা তার বিচার করছি। সম্প্রতি কিছু কিছু ঘটনা ঘটেছে যা অত্যন্ত হৃদয়বিদারক। বিএনপি অপকর্মের পক্ষে নয়। কারো যদি পাঁচটি সন্তান থাকে, তার মধ্যে একটি যদি বখে যায়, সেজন্য আপনি সব সন্তানকে মন্দ বলতে পারেন না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এই সমস্ত বিষয় নিয়ে পুরো বিএনপিকে দোষারোপ করা হচ্ছে। যা অত্যন্ত নিন্দনীয়। অপর দিকে যে সমস্ত দলগুলোর জনসমর্থন কম তারা পি আর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments