ডেস্ক রিপোর্ট: ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন বাংলাদেশ নারী দলের ক্রিকেটার শারমিন আকতার। আজ ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে গ্রুপ-বি’র ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১৩০ রানের ইনিংস খেলেন শারমিন। তার সেঞ্চুরিতে বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ২৭০ রানের বড় ব্যবধানে হারিয়েছে যুক্তরাষ্ট্রকে। ওয়ানডে ক্রিকেটে এটিই সবচেয়ে বড় ব্যবধানে জয় বাংলাদেশ নারী দলের।
হারারের সানরাইজ স্পোটর্স ক্লাব মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। মুরশিদা খাতুনকে নিয়ে উদ্বোধনী জুটিতে ৯৭ বলে ৯৬ রান যোগ করেন শারমিন। ৫টি চারে ৫৬ বলে ৪৭ রান করে থামেন মুরশিদা।
অধিনায়ক নিগার সুলতানা ৩৩ রানে আউট হন। তবে তৃতীয় উইকেটে ফারজানা হককে নিয়ে ১৩৭ রানের জুটি গড়েন শারমিন। ৬২ বলে ৬টি চারে ৬৭ রান করে থামেন ফারজানা। এই জুটি গড়ার পথে ইনিংসে ৪৩তম ওভারের প্রথম বলে বাউন্ডারি মেরে তিন অংকে পা রাখেন শারমিন। সেঞ্চুরি করতে ১১৭ বল খেলেন ২৫ বছর বয়সী এই ডান-হাতি ব্যাটার।
ইনিংসের শেষ পর্যন্ত ব্যাট করে দলকে বড় সংগ্রহই এনে দেন শারমিন। ৫০ ওভারে ৫ উইকেটে ৩২২ রানের পাহাড় গড়ে বাংলাদেশ। নিজেদের ওয়ানডে ইতিহাসে এটিই সর্বোচ্চ দলীয় রান বাংলাদেশ নারী দলের। বাংলাদেশের আগের সর্বোচ্চ দলীয় রান ছিলো ৯ উইকেটে ২১১। যা ২০১৯ সালে লাহোরে পাকিস্তান নারী দলের বিপক্ষে করেছিলো বাংলাদেশ।
১৪১ বল খেলে ১১টি চারে নিজের নান্দনিক ও স্মরনীয় ইনিংসটি খেলেন শারমিন।
জবাবে ৩২৩ রানের বড় টার্গেটে খেলতে নেমে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে যুক্তরাষ্ট্র। ৩০ দশমিক ৩ ওভারে ৫২ রানে অলআউট হয় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের মাত্র দুই ব্যাটার দুই অংকের কোটা স্পর্শ করতে পারেন। তারা নরিস সর্বোচ্চ ১৬ রান করেন। বাংলাদেশের সালমা খাতুন ১০ রানে, ফাহিমা খাতুন ৫ রানে ও রুমানা আহমেদ ১১ রানে ২টি করে উইকেট নেন।
নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়ে আসরে শুভ সূচনা করে বাংলাদেশ।
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments