সুব্রত সানা: মহান বিজয় দিবস ও দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে রাজধানীতে র্যালি করছে বিএনপি। রোববার দুপুর সোয়া ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে থেকে এ র্যালি করে দলটি। র্যালিটি খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে নিয়ে সুচিকিৎসার দাবিতে পরিণত হয়।
বিজয় র্যালিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এবং কেন্দ্রীয় ও মহানগরের নেতারা অংশ নেন।
বিএনপি নেতাকর্মীরা প্ল্যাকার্ড ও বিভিন্ন রকম ফেস্টুন হাতে নিয়ে প্রিয় নেত্রীর মুক্তির দাবি জানিয়েছেন। খালেদা জিয়ার বক্তব্য সংবলিত বিভিন্ন রঙের গেঞ্জিও পরিধান করেছেন অনেকে।
এদিকে বিএনপির বিজয় র্যালিকে কেন্দ্র করে আশপাশের সড়কগুলোতে গাড়ি চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। মূল সড়ক এবং অলিগলির সড়কেও যানজট ছড়িয়ে পড়েছে। এতে পথচারীরা ভোগান্তিতে পড়েন। অনেককে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।
মিছিল ও জমায়েতের কারণে দুপুর ২ টার পর থেকেই রাজধানীর পল্টন, শান্তিনগর, মালিবাগ, মৌচাক, মগবাজার ও এর আশপাশের এলাকায় যানজট শুরু হয়।
মিছিলটি বের হওয়ার পর মালিবাগ-মৌচাক, পল্টন-বিজয়নগর, কাকরাইল-নাইটেঙ্গল মোড়, মালিবাগ-রাজারবাগ এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments