স্টাফ রিপোটার: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন গোটা বাংলাদেশ এখন কাঁটাতারের বেড়ায় আটকে আছে। বাংলাদেশ এখন উম্মুক্ত নয়। উম্মুক্ত কারাগার পরিণত হয়েছে। যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে, দেশে গণতন্ত্র ফেরাতে চায়, বাকস্বাধীনতার ফেরাতে চায় তাদের জায়গা হচ্ছে কারাগারে। তিনি বলেন, শেখ হাসিনা ভয় থেকেই তাদের গ্রেফতার করাচ্ছে।
বুধবার দুপুরে নয়াপল্টনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের জেষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের জামিন বাতিল করে জেল হাজতে প্রেরনের প্রতিবাদে এবং মুক্তির দাবীতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে নয়াপল্টনস্হ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে কাকরাইল মোড় ঘুরে আবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
রিজভী বলেন যারা চুরি করে, সন্ত্রাসী করে এবং যারা মানুষ খুন করে তারা সবাই সরকারের লোক, মন্ত্রী এমপি বা দলের নেতাদের আত্মীয় স্বজন। দেশে সামাজিক অনাচার যারা করছে তারা ক্ষমতাসীন দলেরই লোক। বাংলাদেশ ব্যাংক থেকে যারা কোটি কোটি ডলার চুরি করছে তাদের পুলিশ ধরতে পারছে না। বাংলাদেশ ব্যাংকের টাকা চুরির তদন্তের ঘটনা ৭৮বার পিছিয়েছে। সাগর রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ১০৯ বার পিছিয়েছে। অথচ ইশরাকের মতো তরুণ, যে বিদেশ থেকে লেখাপড়া করে তার বাবার মতো মানুষের সেবা করতে রাজনীতি করছে তাকে বিনা অপরাধে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, আজকে শেখ হাসিনা ক্ষমতা হারানোর ভয়ে ভীত সন্ত্রস্ত। মিছিলের আওযাজ শুনলেই নেতাকর্মীদের গ্রেফতার করায়। আজকে আতঙ্ক থেকেই নিরব, টুকু, আবু আসফাকসহ নেতাকর্মীদের কারাগারে বন্দী করে রেখেছে। তিনি বলেন ছোট ছোট বালুকনা দিয়ে যেমন মহাদেশ তৈরি হয়, তেমনি অচিরেই আমাদের আন্দোলন থেকে প্লাবন তৈরি হবে। এ সরকারকে বিদায় করে নেতাকর্মীদের মুক্ত করতে পারব ইনশাল্লাহ।
সভাপতির বক্তব্যে আবদুস সালাম বলেন, অবৈধ রাষ্ট্রক্ষমতায় চিরকাল টিকে থাকার জন্য ৭ জানুয়ারী ডামি নির্বাচনের পর দখলদার আওয়ামী ফ্যাসিষ্ট শাসকগোষ্ঠী এখন আরও বেশী মাত্রায় বেপরোয়া, হিংসাপরায়ণ ও কতৃর্ত্ববাদী হয়ে উঠেছে। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ দেশের মানুষের ওপর জুলুম—নির্যাতন চালাতে বেসামাল হয়ে উঠেছে আওয়ামী শাসকগোষ্ঠী। স্বাধীন বাংলাদেশকে এখন এরা বৃহৎ কারাগারে পরিণত করেছে।
ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এড,আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম,মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউনূস মৃধা, মোহাম্মদ মোহন, আবদুস সাত্তার, হাজী মনির হোসেন, নগর বিএনপির সদস্য সাব্বির আহমেদ আরেফ, মুন্সিগন্জ জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মাশরুর হোসেন, স্বেচ্ছাসেবক দল দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিন, সাধারন সম্পাদক পাপ্পা সিকদার, শ্রমিক দল দক্ষিণের আহবায়ক সূমন ভূঁইয়া, সদস্য সচিব বদরুল আলম সবুজ, ছাত্রদল দক্ষিণের আহবায়ক পাভেল সিকদার, সদস্য সচিব নিয়াজ মাহমুদ নিলয়, যূবদল নেতা মুকিতুল আহসান রন্জু, ওমর ফারুক মুন্না, কাজী জুয়েল,
নগর বিএনপির সদস্য শহীদুল ইসলাম বাবুল, সাইফুল্লাহ খালিদ রাজনসহ বিএনপি ও অংগসংগঠনের নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments