ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মোঃ জসিম উদ্দিন ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সূত্রে জানা যায়, সাংবাদিক মোঃ জসিম উদ্দিন দীর্ঘ দিন ধরে দি ফিনান্সিয়াল এক্সপ্রেস পত্রিকায় জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। কিছুদিন পূর্বে শারিরীক অসুস্থতা নিয়ে ঢাকায় একটি বেসরকারী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গত শনিবার রাত সোয়া ১২টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ^াস ত্যাগ করেন। গতকাল শনিবার দুপুরে ঢাকার বনশ্রী এলাকায় তাকওয়া মসজিদের বাদ জোহর নামাজের পরে জানাযা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে খিলগাঁও তালতলা গোরস্তানে তাকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে সাংবাদিক সমাজে সর্বত্র শোকের ছায়া নেমে আসে।
এদিক তাঁর মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব ৩ দিনের শোক কর্মসূচী, কাল ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন এবং দোয়া মাহফিলের আয়োজন করে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments